Monday, April 6, 2026

সিদ্ধার্থ-কিয়ারার বিয়েতে অতিথিদের জন্য রয়েছে চমক! কী উপহার দেবেন যুগল?

Date:

Share post:

সিদ্ধার্থ-কিয়ারার চারহাত এক হওয়া এখন শুধুই সময়ের অপেক্ষা।তারকা যুগলের বিয়ের আগে রাজস্থানের মরুশহরে এখন হইহই কাণ্ড। চলছে ফিনিশিং টাচ। আলোর রোশনাই সেজে উঠেছে জয়সলমেরের সূর্যগড় প্রাসাদ।রয়েছে অথিতি আপ্যায়নের বিশেষ ব্যবস্থা।আসুন জেনে নিই কী অতিথিদের জন্য কী কী বিশেষ ব্যবস্থার বন্দোবস্ত করা হয়েছে-

আরও পড়ুন:Entertainment : বি-টাউনে বিয়ের সানাই ! সপ্তাহান্তে সাতপাকে সিদ্ধার্থ-কিয়ারা

বি-টাউনে বিয়ে মানেই চমক। সিদ্ধার্থ-কিয়ারার বিয়েতেও থাকছে নজরকাড়া আয়োজন। বিয়েতে আমন্ত্রিত অতিথির সংখ্যা মাত্র ১০০-১২৫ জন। অতিথিদের জন্য বিলাসবহুল সূর্যগড় প্রাসাদে ৮০টি ঘরের আয়োজন করা হয়েছে। অতিথিদের যাতায়াতের জন্য রাখা হয়েছে ৭০টি বিলাসবহুল গাড়িও। শুধু কি তাই?অতিথিদের জন্য রয়েছে এলাহি আয়োজন।

সূর্যগড় প্রাসাদের অন্দরেই রাজস্থানি লোকনৃত্য থেকে সেখানকার লোকশিল্পীদের নিয়ে থাকছে নানা আয়োজন। বসছে রাজস্থানি ওড়না, শাড়ির পসরা, থাকছে চুড়ি, পুতুলের পসরা। ইচ্ছেমতো কেনাকাটি করতে পারবেন অতিথিরা। থাকছে গল্ফ খেলার বন্দোবস্ত। অতিথিদের বিনোদনের সব ধরনের ব্যবস্থা রেখেছেন সিড-কিয়ারা।
বিয়ের আগের দিন অর্থ্যাৎ ৬ ফেব্রুয়ারি গায়ে হলুদ ও সঙ্গীতের অনুষ্ঠান। তবে, বিয়ের অনুষ্ঠানের ছবি বাইরে কোনওভাবেই যাতে না বেরোয়, সেই জন্য মূল অনুষ্ঠানের দিন মোবাইল ফোন ব্যবহারেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...