Tuesday, March 24, 2026

তৃণমূলই একমাত্র বিকল্প, বাংলার মডেলেই ত্রিপুরায় উন্নয়ন হবে: পরিবর্তনের ডাক অভিষেকের

Date:

Share post:

সোমনাথ বিশ্বাস, আগরতলা: আগরতলায় পদযাত্রায় জনজোয়ার। সেই সমর্থনই বার্তা দিচ্ছে ত্রিপুরার মানুষ তৃণমূলের পাশে আছে। বাম-কংগ্রেস নয়, ত্রিপুরায় তৃণমূলই একমাত্র বিকল্প। কারণ বিজেপির বিরুদ্ধে আমরাই একমাত্র লড়ছি। মঙ্গলবার, রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে জনসভা থেকে এই বার্তায় দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তিনি বলেন, “যত মানুষ আজ পদযাত্রায় মানুষে পা মিলিয়েছেন, তাঁরা তৃণমূলকে (TMC) ভোট দিলেই বিজেপি ভোকাট্টা”।

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, বিজেপির বিরুদ্ধে একমাত্র লড়াই করছে তৃণমূল। এরপরেই বাংলায় তৃণমূল সরকারের উন্নয়নমূলক কাজের খতিয়ান তুলে ধরেন অভিষেক। তিনি স্পষ্ট জানান, তৃণমূল শুধু ভাষণ দেয় না, যে কথা দেয়, তা বাস্তবায়িত করে। এরপরেই তাঁর প্রশ্ন, বাংলা যদি পায়, ত্রিপুরা কেন পাবে না!

বিজেপিকে তুলোধনা করে অভিষেক বলেন, বিজেপির ডবল ইঞ্জিন মানে কেন্দ্রেও চুরি, রাজ্যেও চুরি। কোনও উন্নয়ন হয় না। শুধু বিরোধীদের উপর অত্যাচার। অভিষেক বলেন, কীভাবে তৃণমূলের নেতা-কর্মী-সমর্থকদের উপর ত্রিপুরায় অত্যাচার হয়েছে। তিনি অভিযোগ করেন, মিথ্যে মামলায় ফাঁসিয়ে তৃণমূলের কর্মীদের গ্রেফতার করা হচ্ছে। এর প্রতিবাদে খোয়াই থানায় ১০-১২ঘণ্টা অবস্থান করেছিলেন অভিষেক।

এরপরেই ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেবকে নিশানা করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। জানান, ২০২১-এ ত্রিপুয়া গিয়ে তিনি বলেছিলেন বিপ্লব দেব হলেন বিগ ফ্লপ দেব। চাপের মুখে শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রী বদল করতে বাধ্য হয়েছে বিজেপি।

অভিষেক স্পষ্ট বার্তা দেন, যে কোনও প্রার্থীকে জোড়াফুলে ভোট দেওয়া মানে মমতা বন্দ্যোপাধ্য়ায়কে ভোট দেওয়া। ত্রিপুরায় পরিবর্তনের সরকার প্রতিষ্ঠা করার ডাক দিয়ে অভিষেক বলেন, ত্রিপুরায় দুয়ারে গুন্ডা নয়, দুয়ারে সরকার হবে।

Related articles

আধাসেনা মোতায়েনে কলেজে! পিছোল কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা

ভোট ঘোষণার আগেই রাজ্যে আধাসেনা মোতায়েন শুরু হওয়ায় কলেজগুলিতে তৈরি হয়েছে সঙ্কট। বাহিনীর থাকার ব্যবস্থা করতে গিয়ে একাধিক...

সাপ্লিমেন্টারি ভোটার তালিকা ঘিরে ধোঁয়াশা, ২৪ ঘণ্টা পরেও স্পষ্ট তথ্য দিতে ব্যর্থ কমিশন

সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশের ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনও স্পষ্ট তথ্য দিতে পারল না নির্বাচন কমিশন। সার্ভার সমস্যার...

বিজেপি নেত্রীর স্বামীকে বাংলার পর্যবেক্ষক!  ‘শাহি সংবাদ’ কটাক্ষ তৃণমূলের

নির্বাচন কমিশনের স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন বিজেপি বাদে বাকি সব দলই তুলেছে। এমনকি এখন আর সেটা বাংলায়...

KKR: দায়িত্ব বাড়ল রিঙ্কুর, সুরের ছন্দেও হিট ওয়াটসন

  দুয়ারে আইপিএল(IPL)। তার আগে বড় ঘোষণা কেকেআরের(KKR)। নাইট ব্রিগেড বড় দায়িত্ব পেলেন রিঙ্কু সিং(Rinku Singh)।অজিঙ্ক রাহানের ডেপুটি হলেন...