Saturday, April 4, 2026

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির স্বনির্ভরতা বাড়াতে উদ্যোগ, বৈঠক মুখ্যসচিবের

Date:

Share post:

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির স্বনির্ভরতা বাড়াতে উদ্যোগী সরকার। মঙ্গলবার, পঞ্চায়েত, সমবায়, স্বনির্ভরসহ গ্রামোন্নয়নের সঙ্গে যুক্ত সব দফরের সঙ্গে বৈঠক করেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী (Harikrishna Diwadi)। বৈঠকে ভার্চুয়ালি (Virtual) ছিলেন জেলাশাসকরাও।

নবান্ন সূত্রে খবর, প্রাথমিক কৃষি ঋণদান সমিতির আর্থিক কার্যকলাপ বাড়াতে বলা হয়েছে। রাজ্যে এই ধরণের প্রায় আড়াই হাজার সমিতি রয়েছে। প্রত্যেকটি সমিতির কাজকর্ম কম্পিউটার নির্ভর করে তুলতে হবে। এই সমিতিগুলি যাতে ব্যাঙ্কের মত কাজ করে তার ব্যবস্থা করতে হবে। রাজ্যের ব্যাঙ্ক নির্ভরশীল প্রকল্পগুলি যাতে সমবায় ব্যাঙ্ক নির্ভর হয়ে ওঠে তার চেষ্টা চালিয়ে যেতে হবে। সমবায় ব্যাঙ্কগুলিকে স্বনির্ভর করে তুলতে জেলাশাসকদের নিয়ে ইতিমধ্যেই কমিটি গঠন করা হয়েছে। এই কাজে ওই কমিটিকে আরও সক্রিয় হতে বলেছেন মুখ্যসচিব।

গ্রামোন্নয়নে যে সমস্ত প্রকল্পের কাজ এখনও চলছে, তা দ্রুত শেষ করতে বলা হয়েছে। সরকার গ্রামীন রাস্তা নির্মাণের জন্য ২ থেকে ৩ হাজার কোটি টাকা বরাদ্দ করেছে। এই টাকায় যে সব রাস্তা তৈরি হবে তার গুণমান যাতে ভাল হয় তা দেখতে জেলাশাসকদের নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব। যে সব জেলায় চলতি প্রকল্পের কাজ কিছুটা পিছিয়ে রয়েছে তাদের মার্চের মধ্যে শেষ করতে নির্দেশ দিয়েছেন। বিদ্যালয়ের কাছাকাছি থাকা অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলোকে অন্যত্র স্থানান্তরিত করতে বলা হয়েছে।

আরও পড়ুন- সৌরভ এবং ধোনির নেতৃত্বের স্ট্র্যাটেজিকেই আসন্ন বিশ্বকাপে হাতিয়ার করবেন হরমনপ্রীত

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...