Tuesday, March 24, 2026

আজ বাগানের সামনে জামশেদপুর, হুগোকে নিয়েই সংশয় 

Date:

Share post:

আজ আইএসএল-এর পরবর্তী ম‍্যাচে নামছে এটিকে মোহনবাগান। প্রতিপক্ষ জামশেদপুর এফসি। বেঙ্গালুরু এফসি-র কাছে হেরে আইএসএলে প্রথম ছয়ে থাকার লক্ষ্যে চাপে পড়েছে মোহনবাগান। চাপ বাড়ছে কোচ জুয়ান ফেরান্দোর উপরও। বৃহস্পতিবার জামশেদপুর এফসি-র বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ সবুজ-মেরুনের। কার্ড সমস্যা কাটিয়ে এই ম্যাচে হুগো বৌমোসের খেলার কথা থাকলেও নতুন করে চোটের কবলে পড়েছেন বাগানের ফরাসি তারকা। বুধবার সকালে মোহনবাগান মাঠে অনুশীলনে নামতে পারেননি বুমোস। সূত্রের খবর, তিনি নাকি দলের সঙ্গে জামশেদপুর যাননি।

গতবারের লিগ-শিল্ডজয়ী জামশেদপুর এবার পয়েন্ট টেবলে নিচের দিকে রয়েছে। লিগ টেবলে জামশেদপুর রয়েছে ১০ নম্বরে। কৃষ্ণাদের কাছে হেরে মোহনবাগান নেমেছে পাঁচ নম্বরে। ড্যানিয়েল চিমা চুকুদের বিরুদ্ধে পুরো পয়েন্ট ঘরে তুলতে না পারলে প্লে-অফে ওঠার আশা জোর ধাক্কা খাবে বাগান ব্রিগেড। মোহনবাগান শিবির অবশ্য বেঙ্গালুরু ম্যাচের হার ভুলে নতুন উদ্যমে জামশেদপুরের বিরুদ্ধে নামতে মরিয়া। উদ্বেগের জায়গা একটাই, দলে পজিটিভ স্ট্রাইকারের অভাব। অথচ, জুয়ান তা মনে করছেন না। তাঁর কথায়, “আমরা প্রচুর গোলের সুযোগ তৈরি করছি। তাতে যে কেউ গোল করতে পারে। নাম্বার নাইন গুরুত্বপূর্ণ নয়।”

জুয়ান আরও বলেন, “আমাদের সব সময় লক্ষ্য থাকে প্রতিটি ম্যাচ জেতা। লিগের শেষ চার ম্যাচেও আমাদের একই মানসিকতা থাকবে। বেঙ্গালুরু এবং জামশেদপুর প্রায় একই ধরনের ফুটবল খেলে। ম্যাচে সঠিক সিদ্ধান্ত নিতে হবে আমাদের।”

আরও পড়ুন:দ্রুততম ভারতীয় বোলার হিসাবে টেস্টে ৪৫০ উইকেট অশ্বিনের, দুরন্ত প্রত‍্যাবর্তন জাড্ডুর

 

Related articles

প্রত্যাবর্তনেই সায় বাংলার! পাথরপ্রতিমায় অভিষেকের সভায় জনসমুদ্র 

মণীশ কীর্তনিয়া তপ্ত দুপুরে মাথার ওপর চড়া রোদ। কিন্তু সেই তেজকে উপেক্ষা করেই বারোটা বাজতে না বাজতেই ভিড় জমতে...

শাহর কাঠপুতলি জ্ঞানেশ কুমার: সিইসি-র ‘ভদ্রলোক’ হওয়া নিয়ে প্রশ্ন তুলল তৃণমূল

দেশের নির্বাচন কমিশনার পদে যত পদাধিকারীরা এসেছেন তার মধ্যে নতুন ইতিহাস তৈরি করেছেন জ্ঞানেশ কুমার। তাঁর বিরুদ্ধেই একমাত্র...

আধাসেনা মোতায়েনে কলেজে! পিছোল কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা

ভোট ঘোষণার আগেই রাজ্যে আধাসেনা মোতায়েন শুরু হওয়ায় কলেজগুলিতে তৈরি হয়েছে সঙ্কট। বাহিনীর থাকার ব্যবস্থা করতে গিয়ে একাধিক...

সাপ্লিমেন্টারি ভোটার তালিকা ঘিরে ধোঁয়াশা, ২৪ ঘণ্টা পরেও স্পষ্ট তথ্য দিতে ব্যর্থ কমিশন

সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশের ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনও স্পষ্ট তথ্য দিতে পারল না নির্বাচন কমিশন। সার্ভার সমস্যার...