Wednesday, April 8, 2026

Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) ভারত-অস্ট্রেলিয়া প্রথম টেস্ট। ভারতীয় বোলারদের দাপটে প্রথম ইনিংসে ১৭৭ রানে শেষ অস্ট্রেলিয়ার ইনিংস। প্রথম দিনের শেষে ১ উইকেট হারিয়ে ৭৭ রান ভারতের। অর্ধশতরানে অপরাজিত ভারত অধিনায়ক রোহিত শর্মা।

২) অজিদের বিরুদ্ধে তিন উইকেট নিলেন রবিচন্দ্রন অশ্বিন। উইকেট নিতেই দ্রুততম ভারতীয় বোলার হিসাবে টেস্টে ৪৫০ উইকেট নিলেন অশ্বিন। টপকে গেলেন অনিল কুম্বলেকে।

৩) মাঠে ফিরেই দুরন্ত প্রত‍্যাবর্তন জাড্ডুর। ভারত-অস্ট্রেলিয়া প্রথম টেস্টে অজিদের বিরুদ্ধে প্রথম ইনিংসে একাই নিলেন পাঁচ উইকেট। মাঠে নেমেই নিজের এমন পারফরম্যান্সে উচ্ছসিত জাদেজা।

৪) বৃহস্পতিবার আইএসএল-এ লিগের দশ নম্বর দল জামশেদপুর এফসি-র কাছেও আটকে গেল এটিকে মোহনবাগান। বেঙ্গালুরু এফসি-র কাছে হারের পর ড্যানিয়েল চিমা চুকুদের সঙ্গে ম্যাচ গোলশূন্য ড্র করে প্লে-অফের লড়াই কঠিন করে ফেলল জুয়ান ফেরান্দোর দল।

৫) বুধবার ঘরের মাঠে নর্থইস্ট ইউনাটেডের কাছে ৩-৩ গোলে ড্র করে ইস্টবেঙ্গল এফসি। তিন পয়েন্টের বদলে মাত্র এক পয়েন্টেই সন্তুষ্ট থাকতে হল লাল হলুদ ব্রিগেডকে। আর এই ফলাফলেই হতাশ ইস্টবেঙ্গল কোচ স্টিফেন কনস্ট‍্যান্টাইন।

আরও পড়ুন:জামশেদপুর এফসির সঙ্গে গোলশূন‍্য ড্র বাগানের

 

 

 

Related articles

আজ ভবানীপুরের প্রার্থী হিসেবে মনোনয়ন পেশ করবেন মমতা, কালীঘাট থেকে বর্ণাঢ্য মিছিল

ছাব্বিশের বিধানসভা নির্বাচনে হাইভোল্টেজ ভবানীপুর কেন্দ্রের প্রার্থী (Bhawanipur Assembly) হিসেবে বুধবার মনোনয়ন জমা দিতে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...

রাজনৈতিক কাজে যুক্ত থাকলেই কড়া ব্যবস্থা, শাস্তির হুঁশিয়ারি মুখ্যসচিবের

আসন্ন বিধানসভা নির্বাচনে স্বচ্ছতা বজায় রাখতে এবং সরকারি কর্মীদের নিরপেক্ষতা নিশ্চিত করতে নজিরবিহীন পদক্ষেপ করল রাজ্য প্রশাসন। সরকারি...

দাঁড়িয়ে থাকা বিমানে ধাক্কা গাড়ির! যাত্রী নিরাপত্তায় বড়সড় প্রশ্ন কলকাতা বিমানবন্দরে

অসামরিক বিমান পরিবহনের রাশ এখনও কতটা আলগা কেন্দ্রের বিমান মন্ত্রকের, ফের একবার প্রমাণ পাওয়া গেল। এবার বড়সড় দুর্ঘটনার...

পাত পেড়ে খেয়েছিলেন অমিত শাহ, এবার সেই বিশ্বাস পরিবার বাদ ভোটার তালিকা থেকে!

নির্বাচনে দিল্লি থেকে পরিযায়ী পাখির মতো আসেন বিজেপির নেতারা। চূড়ান্ত বাঙালি প্রেম দেখানোর খেলা চলে কয়েক মাস। আদতে...