Saturday, April 18, 2026

রঞ্জি ট্রফির ফাইনালে বাংলা

Date:

Share post:

রঞ্জি ট্রফির ফাইনালে বাংলা। রবিবার সেমিফাইনালে মধ‍্যপ্রদেশকে ৩০৬ রানে হারিয়ে তিন বছর পর আবারও ফাইনালে উঠল মনোজ তিওয়াড়ির দল। ফাইনালে বাংলার মুখোমুখি সৌরাষ্ট্র। ম‍্যাচের সেরা আকাশ দীপ।

ম‍্যাচের পঞ্চম দিনের শুরুতেই ২৭৯ রানে দ্বিতীয় ইনিংস শেষ করে বাংলা। অনুষ্টুপ মজুমদারের পর বাংলার হয়ে দুরন্ত পারফরম্যান্স করেন প্রদীপ্ত প্রামাণিক। ব‍্যাটের পাশাপাশি বল হাতেও কামাল দেখালেন তিনি। এদিন ৬০ রানে অপরাজিত প্রদীপ্ত। দ্বিতীয় ইনিংসে ব‍্যাট করে বাংলা ৫৪৮ রানের বিরাট লক্ষ্য রাখে মধ্যপ্রদেশের সামনে। জবাবে ব‍্যাট করতে নেমে ২৪১ রানেই শেষ হয়ে যায় মধ‍্যপ্রদেশের ইনিংস।

মধ‍্যপ্রদেশের হয়ে সর্বোচ্চ ৫২ রান করেন রজত পতিদার। ৩০ রান করেন যশ দুবে। ৩০ রান করে অপরাজিত অনুভব আগরওয়াল। ২৯ রান করেন অধিনায়ক শ্রীভাস্তভ। দ্বিতীয় ইনিংসে বাংলার হয়ে পাঁচ উইকেট নেন প্রদীপ্ত প্রামাণিক। দুটি উইকেট নেন মুকেশ কুমার। একটি করে উইকেট নেন শাহবাজ আহমেদ এবং আকাশ দীপ। ১৬ ফেব্রুয়ারি ইডেনে রঞ্জির ফাইনালে সৌরাষ্ট্রের বিরুদ্ধে নামবে বাংলা।

আরও পড়ুন:ক্লাব ওয়ার্ল্ড কাপ চ‍্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ

 

 

Related articles

মোদির ১৫ মন্ত্রক ৫৪,২৮২ কোটি খরচের কোনও হিসাব দেয়নি: ফাঁস CAG রিপোর্টে

বিরোধী রাজ্য়ে রাজ্য়ে ঘুরে প্রধানমন্ত্রী থেকে বিজেপির মুখ্যমন্ত্রীরা প্রমাণ করার চেষ্টা চালাচ্ছে সব দুর্নীতি বিজেপি-বিরোধী রাজ্যগুলিতে হয়। অথচ...

অধীর-হুমায়ুনকে পাহারা দিচ্ছে অমিত শাহর পুলিশ: একতিরে নিশানা অভিষেকের

“অধীর চৌধুরীকে (Adhir Ranjan Chowdhury) যে পুলিশ পাহারা দেয় অমিত শাহকে সেই একই পুলিশ পাহারা দেয়। হুমায়ুন কবীরকে...

মহিলা সংরক্ষণ নয়, I.N.D.I.A. একযোগে সংবিধান সংশোধনী বিল আটকছে: স্পষ্ট জানালেন অভিষেক

I.N.D.I.A. একজোট হয়ে বিরোধিতা করায় মহিলা সংশোধনী সংরক্ষণ বিল পাশ করতে পারেনি মোদি সরকার। বিজেপি চাইলেও সংবিধান আমরা...

মোদির পতন শুরু হয়ে গিয়েছে: ডিলিমিটেশন বিলের পরাজয়ে বাংলা থেকে দিল্লি দখলের বার্তা মমতার

কেন্দ্রের ক্ষমতা ধরে রাখতে দেশের রাজ্যগুলি থেকে নিজেদের সুবিধামতো ডিলিমিটেশনের মধ্যে দিয়ে লোকসভার আসন বাড়ানোর বিজেপির চক্রান্ত পরাস্ত...