Tuesday, March 24, 2026

গোষ্ঠিদ্বন্দ্বে জেরবার বঙ্গ বিজেপি! ভরল না নাড্ডার জনসভার মাঠ

Date:

Share post:

লক্ষ্য পঞ্চায়েত নির্বাচন (Panchayat Election)। আর সেই নির্বাচনকে মাথায় রেখেই শনিবার সন্ধেয় ফের রাজ্যে এসেছেন বিজেপির সর্ব ভারতীয় সভাপতি জে পি নাড্ডা (J P Nadda)। একাধিক জায়গায় তাঁর বিভিন্ন কর্মসূচি রয়েছে। তবে প্রথমেই যে তিনি এমন ধাক্কা খাবেন তা হয়তো নিজেও কল্পনা করতে পারেননি। রাজ্যের নড়বড়ে সংগঠনকে চাঙ্গা করতে দলের কর্মী সমর্থকদের ভোকাল টনিক দেবেন তিনি। অথচ সেখানেই গণ্ডগোল। রবিবার পূর্ব বর্ধমানের পূর্বস্থলীতে (Purbasthali) নাড্ডার জনসভা ছিল। কিন্তু সেই জনসভাতেই এলেন না বিজেপির অধিকাংশ কর্মী সমর্থক। পূর্বস্থলী থানার ফাঁকা ময়দানেই জনসভা করতে হল তাঁকে। জানা গিয়েছে, গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই এদিন সভায় আসেননি বিজেপির (BJP) অধিকাংশ কর্মী সমর্থকরা।

রবিবার সকাল ১১টায় জনসভা মঞ্চে জেপি নাড্ডার উপস্থিত থাকার কথা থাকলেও দীর্ঘক্ষণ পেরিয়ে গেলেও তিনি সভামঞ্চে উপস্থিত হননি। জানা গিয়েছে, এদিনের জনসভায় কর্মী সমর্থকরা সেভাবে উপস্থিত না থাকায় নির্ধারিত সময় মঞ্চে ওঠেননি তিনি। এরপর বেলা পৌনে একটা নাগাদ পূর্বস্থলীতে পৌঁছন নাড্ডা। আর এমন ঘটনা প্রকাশ্যে আসার পরই রাজনৈতিক মহলে শুরু হয়েছে চাপানউতোর। বিরোধীদের দাবি, শত চেষ্টা করেও বাংলায় লাভের লাভ কিছুই হবে না। দিল্লি থেকে ‘পরিযায়ী পাখির’ মতো নির্বাচনের আগে বাংলায় এসে মানুষের মন জয় করা অতটা সহজ নয়। বিরোধীদের দাবি, আগে সংগঠনের দিকে নজর দিক বিজেপির শীর্ষ নেতৃত্ব। তারপর জনসভা এবং বাংলার মানুষকে নিয়ে চিন্তাভাবনা করলেও চলবে।

উল্লেখ্য, এক মাসের ব‌্যবধানে শনিবার সন্ধেয় ফের রাজ্যে এসেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। রবিবার দু’জায়গায় জনসভা করার কথা রয়েছে তাঁর। প্রথম সভাটি করবেন বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রে এবং দ্বিতীয় সভাটি হওয়ার কথা কাঁথি লোকসভা কেন্দ্রে। তবে শুধু জনসভাই নয় তার পাশাপাশি কাটোয়া ও কাঁথিতে মণ্ডলস্তরের নেতা কর্মীদের নিয়ে বৈঠকে বসবেন নাড্ডা। সেই বৈঠকেই একাধিক বিষয় নিয়ে আলোচনা হতে পারে। তবে গেরুয়া শিবিরও কার্যত স্বীকার করতে বাধ্য হয়েছে, দলের নিচুতলায় সাংগঠনিক অবস্থা খুব খারাপ। অধিকাংশ বুথেই কমিটি গড়া সম্ভব হয়নি।

 

 

 

Related articles

সপ্তাহভর উত্তরে টানা কর্মসূচি মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার থেকেই রাজ্যজুড়ে নির্বাচনী (West Bengal Election) প্রচার শুরু করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। উত্তরবঙ্গে আবহাওয়া...

প্রয়াতদের জন্য চিন্নাস্বামীতে স্মৃতি ফলক, সংরক্ষিত থাকবে আসনও

অভিশপ্ত স্মৃতি নিয়েই চিন্নাস্বামী স্টেডিয়ামে (Chinnaswamy Stadium) শুরু হচ্ছে আইপিএল। অনেক জটিলতার পর নিজেদের ঘরের মাঠে খেলার অনুমতি...

সশস্ত্র বাহিনীতে লিঙ্গবৈষম্য দূর করতে বড় রায় শীর্ষ আদালতের

স্বল্পমেয়াদি কমিশনে (Short Service Commission) নিযুক্ত মহিলা অফিসারদেরও সশস্ত্র বাহিনীতে স্থায়ী হওয়ার পূর্ণ অধিকার রয়েছে- এমনই তাৎপর্যপূর্ণ রায়...

দারিদ্রের বিরুদ্ধে লড়েই ঝড় তোলেন ট্র্যাকে, চাকরিই বদলে দিতে সোনার মেয়ের জীবন

দারিদ্র-আর্থিক প্রতিকূলতা-কঠিন সংগ্রামকে হারিয়ে অ্যাথলেটিক্সের ট্রাকে সোনালী সাফল্য, কিন্তু প্রচারের আলো না পেয়ে হারিয়ে যান গ্রাম-জেলার প্রতিভাবান ক্রীড়াবিদরা।...