Tuesday, March 24, 2026

টি-২০ বিশ্বকাপে আজ ভারতের সামনে পাকিস্তান

Date:

Share post:

আজ আইসিসি টি-২০ মহিলা বিশ্বকাপের অভিযান শুরু করতে চলেছে ভারত। প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান। তবে তার আগে বড় ধাক্কা ভারতীয় দলে। চোটের কারণে পাকিস্তানের বিরুদ্ধে খেলতে পারবেন না দলের সহ-অধিনায়ক স্মৃতি মান্ধনা। আঙুলের চোট সারেনি মন্ধানার তাই পাকিস্তানের বিরুদ্ধে খেলতে পারবেন না তিনি, এমনটাই জানিয়েছেন কোচ হৃষীকেশ কানিতকর।

এই নিয়ে সাংবাদিক বৈঠকে কানিতকর বলেন,”হরমনপ্রীত কৌর খেলার জন্য তৈরি। গত দু’দিন ধরে নেটে ব্যাট করেছে। শারীরিকভাবে ভাল জায়গায় রয়েছে। স্মৃতির আঙুলে চোট রয়েছে। শুশ্রূষা চলছে। তাই ও হয়তো খেলতে পারবে না। তবে হাড়ে চিড় ধরেনি। তাই দ্বিতীয় ম্যাচ থেকে ওকে পাওয়ার ব্যাপারে আমরা আশাবাদী।”

প্রথম ম‍্যাচেই ভারতের মুখোমুখি পাকিস্তান। এই ম‍্যাচ নিয়ে ভারতীয় দলের কোচ বলেন,”শক্তিশালী দলের বিরুদ্ধে সবাই খেলতে চায়। হয়তো আমরা চিরশত্রুর বিরুদ্ধে খেলতে চলেছি। দলের কেউ কেউ ওদের বিরুদ্ধে আগে খেলেছে, কেউ খেলেনি। কিন্তু আমরা সবাই প্রস্তুত। দলের পরিবেশও খুব ভাল।”

গততিন সপ্তাহ ধরে দক্ষিণ আফ্রিকায় রয়েছে ভারত। খেলেছে ত্রিদেশীয় সিরিজ। পাকিস্তানের বিরুদ্ধে নামার আগে পিচ নিয়ে কানিতকর বলেন,”স্পিনারদের ভূমিকা গুরুত্বপূর্ণ হতে চলেছে। অনেক ম্যাচ হয়েছে এখানে। বেশির ভাগই টি-২০ ম্যাচ। ইস্ট লন্ডনের পিচ দেখে মনে হয়েছে ভারতেরই কোনও পিচ। তবে কেপ টাউনের মাঠ নিয়ে আগাম কিছু বলতে পারছি না।”

আরও পড়ুন:Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

 

Related articles

জেলা নিয়ে বৈঠকে সভাপতি নীতীন নবীন, সেই জেলার বিজেপি কর্মীরা কলকাতায় বিক্ষোভে!

রাজনৈতিক দ্বিচারিতা করতে গিয়ে বঙ্গ বিজেপি বিধানসভা নির্বাচনের আগে কার্যত রাজনৈতিক সার্কাসে পরিণত হয়েছে। গোটা বাংলা জয় করে...

ভোটে গাড়ি চাওয়া: আইন মেনেই কাজ ট্রাফিক পুলিশের, স্যোশাল মিডিয়ায় হাওয়া গরম করার চেষ্টা অরিত্রর

ভোটের জন্য গাড়ি চাওয়া নিয়ে নেট মাধ্যমে হাওয়া গরম করার চেষ্টা অরিত্র দত্ত বণিকের (Aritra Dutta Banik)। একতরফা...

ঘুচল বিচারাধীন তকমা! স্বস্তিতে তৃণমূল-বিজেপি প্রার্থীরা

নির্বাচনের (Election 2026) আগে বড় স্বস্তি পেলেন তৃণমূল ও বিজেপি প্রার্থীরা (TMC BJP Candidate)। 'বিচারাধীন' তকমা ঘুচে অতিরিক্ত...

ISL: ভোটের জন্য বদল হতে পারে মোহনবাগান-ইন্টার কাশি ম্যাচের দিন

রাজ্যে বিধানসভা ভোট ঘোষণা হয়ে গিয়েছে। ২ দফাতেই হবে ভোট। নির্বাচনের প্রভাব পড়ছে খেলাধুলাতেও। ডার্বির দিন যেমন বদল...