Saturday, June 27, 2026

নবম-দশমের চাকরি হারানো শিক্ষকেরাও হাই কোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ

Date:

Share post:

চাকরি হারানো গ্রুপ-ডি কর্মীর পর এবার নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগ মামলায় ডিভিশন বেঞ্চের দ্বারস্থ ৯৫২ জন শিক্ষক। উত্তরপত্র বিকৃত করে ৯৫২ জনকে চাকরি দেওয়া হয়েছিল বলে অভিযোগ।এই ৯৫২ জনের ওএমআর শিট সিবিআই উদ্ধার করে গাজিয়াবাদ থেকে ।

শুধুমাত্র তাই নয়, এই ৯৫২ জনের মধ্যে স্কুল সার্ভিস কমিশন ৮০৫ জনের ওএমআর শিট খতিয়ে দেখে। শেষ পর্যন্ত এসএসসি আদালতে স্বীকার করে নেয় ওএমআর শিট বিকৃত করা হয়েছে। এরপরই বিচারপতি বিশ্বজিৎ বসু কমিশনকে নির্দেশ দিয়েছিলেন, তারা যেন নিজেদের ক্ষমতা প্রয়োগ করে এই ৮০৫ জনকে চাকরি থেকে বরখাস্ত করে।

বিচারপতি বসুর সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে বিচারপতি সুব্রত তালুকদার এবং বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে আবেদন জানালেন ওই চাকরিচ্যুত শিক্ষক-শিক্ষিকারা। সোমবাক কলাকাত হাই কোর্টে ওই মামলার শুনানি চলছে।

 

Related articles

২৪ ঘণ্টায় চারবার ভূমিকম্প পাকিস্তানে! আফটার শকের সতর্কতা জারি 

মাত্র চব্বিশ ঘণ্টার মধ্যে চারবার কেঁপে উঠল পাকিস্তান (Earthquake in Pakistan)! শনিবার সকালের শক্তিশালী কম্পনের জেরে আতঙ্কিত সাধারণ...

উরুগুয়েকে হারিয়ে নকআউটে স্পেন 

ফিফা বিশ্বকাপে (Fifa Football WC) শনিবার অ্যালেক্স বায়নার গোলে উরুগুয়েকে হারিয়ে রাউন্ড অফ ৩২ এ পৌঁছে গেল স্পেন...

তারাতলা বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৭, আজও চলছে উদ্ধারকাজ 

তারাতলার গোডাউন বিপর্যয়ের (Taratala Godown Disaster) মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৭। শুক্রবার রাতে বিহারের মুঙ্গারের বাসিন্দা শিরচন কুমারের...

এনসিইআরটির পাঠ্য বইতে এবার ‘SIR’, নিন্দায় সরব তৃণমূল কংগ্রেস 

একের পর এক পরিবর্তন! এবার এনসিইআরটি–র (NCRT ) নবম শ্রেণির সোশ্যাল সায়েন্সের পাঠ্য বইতে যুক্ত হল ‘এসআইআর’। ভোটার...