Saturday, June 6, 2026

Allahabad : গণধ*র্ষণে অভি*যুক্ত হতে পারেন মহিলারাও, জানিয়ে দিল হাইকোর্ট

Date:

Share post:

গণধ*র্ষণে অভিযুক্ত হিসেবে কাঠগড়ায় শুধু পুরুষ কেন, দোষ প্রমাণিত হলে মহিলারাও এই অভিযোগের বাইরে থাকবেন না স্পষ্ট জানিয়ে দিল এলাহাবাদ হাইকোর্ট (Allahabad High Court)। দেশ জুড়ে একাধিক গণধর্ষণের মামলা ঘিরে জেরবার আদালত। যত দিন যাচ্ছে ততই বাড়ছে ধর্ষণের মতো জঘন্য ঘটনা। কিন্তু পুরুষতান্ত্রিক সমাজে স্বাভাবিক ভাবেই ধর্ষ*ণ মানেই কাঠগড়ায় পুরুষ। কিন্তু প্রয়োজনে মহিলাদের বিরুদ্ধেও গণধর্ষ*ণের মামলা দায়ের করা যেতে পারে বলে জানিয়ে দিল এলাহাবাদ হাই কোর্ট (Allahabad High Court)।

আইনের নিয়ম বলছে ভারতীয় দণ্ডবিধির ৩৭৫ ধারা অনুযায়ী কোনও মহিলার ইচ্ছের বিরুদ্ধে এবং জোর করে বা ভয় দেখিয়ে যদি শারীরিক সম্পর্ক স্থাপন করা হয় তাহলে আইনের চোখে সেটা জঘ*ন্যতম অপরাধ বলে গণ্য করা হয়। এই বিষয়ে বিচারপতি শেখরকুমার যাদবের (Shekhar Kumar Yadav)একক বেঞ্চ একটি গুরুত্বপূর্ণ পর্যালোচনাকে সবার সামনে তুলে ধরে। বিচারপতি যাদব জানান, কোনও মহিলা ধ*র্ষণ করতে পারেন না। তবে তিনি যদি এক দল লোকের সঙ্গে মিলে এই কাজটি করতে সাহায্য করেন, তবে তাঁর বিরুদ্ধেও গণধ*র্ষণের মামলা হতে পারে। উল্লেখ্য ২০১৩ সালে সংশোধিত ৩৭৫ এবং ৩৭৬(ই)-র নয়া ব্যাখ্যা দিতে গিয়ে এ কথা জানান তিনি। ১৮৬০-এর ভারতীয় দণ্ডবিধির ২০১৩ সালে সংশোধিত ১৩ নম্বর আইন পর্যবেক্ষণ করে এ কথা জানিয়েছে আদালত বলে জানা যাচ্ছে।

 

Related articles

মহামেডানের খেলোয়াড়দের পেমেন্ট মেটাতে দ্রুত ফান্ড জোগাড়ের প্রতিশ্রুতি হুমায়ুনের

মহামেডান স্পোটিং ক্লাবের (Mohammedan Sporting Club) সভাপতি হয়েছেন বিধায়ক হুমায়ুন কবির (Humayun Kabir)। শনিবার ক্লাব প্রাঙ্গণে আয়োজিত সংবর্ধনা...

আয়ারল্যান্ড- ইংল্যান্ড সফরের দল ঘোষণা, চমক দিল বিসিসিআই

প্রত্যাশা মতোই ভারতীয় ক্রিকেটের সূর্য (Surya Kumar Yadav) যুগের অবসানে নতুন দায়িত্ব পেলেন শ্রেয়স আইয়ার(Shreyash Iyer)। শনিবার বিসিসিআইয়ের...

নিজের নিরাপত্তা চেয়েছেন! ভুয়ো খবর উড়িয়ে জনগণের নিরাপত্তা দাবি অভিষেকের

নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এমনকি তিনি না কি নিজের নিরাপত্তা বাড়ানোর...

ফের মেরামতি: রবিবার বন্ধ দ্বিতীয় হুগলি সেতু, কোন পথে যাতায়াত

জরুরি মেরামতি ও সংস্কারের কাজের জন্য রবিবার ৭ জুন ভোর ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত ফের সম্পূর্ণভাবে বন্ধ...