Thursday, June 25, 2026

অভিষেকের তৎপরতায় ১৩ দিনের মধ্যে জমির পাট্টা, আপ্লুত মাতকাতপুর-মোহনপুর

Date:

Share post:

কেশপুরে সভায় যাওয়ার পথে মাতকাতপুরের বাসিন্দাদের কথা দিয়েছিলেন নিয়ম মেনে জমির পাট্টা তুলে দেওয়া হবে তাঁদের হাতে। জায়গায় দাঁড়িয়েই ফোন করেছিলেন সংশ্লিষ্ট দফতরের মন্ত্রীকে। তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Bandyopadhyay) সেই তৎপরতায় ১৩ দিনের মধ্যে জমির পাট্টা পেলেন এলাকার ২০৯ জন বাসিন্দা।

৪ ফেব্রুয়ারি পশ্চিম মেদিনীপুরের কেশপুরের সভায় যোগ দেওয়ার পথে মাতকাতপুর এবং মোহনপুর এলাকায় দাঁড়িয়ে গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন অভিষেক। তাঁকে কাছে পেয়ে অভাব-অভিযোগ জানান স্থানীয়রা। জানিয়েছিলেন, জমির পাট্টা না থাকায় সরকারি সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন তাঁরা। সেখানে দাঁড়িয়েই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ফোন করেন রাজ্যের সেচমন্ত্রী পার্থ ভৌমিককে। আবেদন করেন, যত দ্রুত সম্ভব নিয়ম মেনে পাট্টা দেওয়ার ব্যবস্থা করার। অভিষেকের এই কথার পরেই অবশ্য তৎপর হয় প্রশাসন। ২৪ ঘণ্টার মধ্যেই এলাকায় গিয়ে আবেদনপত্র সংগ্রহের কাজ শুরু করেন প্রশাসনিক আধিকারিকরা। ১৩ দিনের মাথায় শুক্রবার হাতে হাতে পাট্টা পেলেন মোহনপুর এবং মাতকাতপুরের বাসিন্দারা। পাট্টা প্রদান অনুষ্ঠানে ছিলেন মন্ত্রী শিউলি সাহা, মেদিনীপুরের বিধায়ক জুন মালিয়া, তৃণমূলের জেলা সহ-সভাধিপতি অজিত মাইতি, জেলা পরিষদের সভাধিপতি উত্তরা সিংহ হাজরা এবং জেলাশাসক খুরশেদ আলি কাদরি।

প্রায় ১৫০ বছরের বাস। এতদিনের এত আবেদন নিবেদন। কিন্তু অভিষেককে বলার মাত্র ১৩ দিনের মাথায় স্বপ্ন পূরণ। আপ্লুত মাতকাতপুর-মোহনপুর।

আরও পড়ুন:জমি বিবাদের জেরে গুলি! গোয়ালপোখরে মৃ*ত্যু টোটো চালকের

 

 

Related articles

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...