Friday, June 26, 2026

জমি বিবাদের জেরে গু*লি! গোয়ালপোখরে মৃ*ত্যু টোটো চালকের

Date:

Share post:

জমিতে কেন্দ্র করে বিবাদ বহুদিন ধরেই চলছিল। শুক্রবার রাতে তা আরও চরমে ওঠে। চলে গুলিও।গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় এক টোটো চালকের। আহত আরও চারজন ।তাঁদের গুরুতর আহত অবস্থায় ইতিমধ্যেই হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন:শিক্ষক এইচ*আইভি আক্রা*ন্ত, সন্দেশখালির সৌমিত্রকে অনির্দিষ্টকালের ‘ছুটি’ দিল স্কুল !
শুক্রবার রাতে ঘটনাটি ঘটে উত্তর দিনাজপুরের গোয়ালপোখরের মদিনা চক এলাকায়। জমি বিবাদকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে উত্তেজনা এতটাই চরমে পৌঁছয় যে শুরু হয় গুলির লড়াই।গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন মহম্মদ আরিফ নামে এক যুবক। তাঁকে গোয়ালপোখর থানার পুলিশ রক্তাক্ত অবস্থায় স্থানীয় ইসলামপুর মহকুমা হাসপাতাল নিয়ে গেলে চিকিৎসকেরা আরিফকে মৃত বলে ঘোষণা করে।আহত চারজনকে ইসলামপুর মহকুমা হাসপাতাল ভর্তি করা হলে তাঁদের মধ্যে তিনজনকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

গোটা ঘটনায় এলাকায় চাপা উত্তেজনা রয়েছে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় গোয়ালপোখর থানার বিশাল পুলিশ বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। যাদের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ উঠেছে তাদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

 

 

Related articles

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...

এবার কি বাংলাতেও ইউসিসি? চলতি অধিবেশনেই বিধানসভায় আসতে পারে বিল

উত্তরাখণ্ড, গুজরাত এবং অসমের পথ ধরে এবার পশ্চিমবঙ্গেও অভিন্ন দেওয়ানি আইন বা ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) কার্যকর করার...

শিলিগুড়িতে মূক ও বধির মহিলাকে গণধর্ষণ! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ পরিবারের

ভোটের আগে ‘বেটি বাঁচাও’ স্লোগান দিয়ে মাঠ কাঁপানো বিজেপি যে নারী নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ, তা আরও একবার...

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...