Monday, April 6, 2026

বদ্রীনাথ হাইওয়েতেও ফা*টল! চারধাম যাত্রা নিয়ে আ*শঙ্কা

Date:

Share post:

শনিবারই চলতি বছরের চারধাম যাত্রার দিনক্ষণ ঘোষণা করেছে উত্তরাখণ্ড সরকার। কিন্তু তারপর জোশীমঠের কাছে বদ্রীনাথ হাইওয়েতে নতুন করে অন্তত ১০টি ফাটল দেখা দিল। স্থানীয়রা জানিয়েছেন, জোশীমঠ এবং মারওয়ারি এলাকার মাঝে বদ্রীনাথ হাইওয়েতে এই ফাটলগুলি দেখা গিয়েছে। বদ্রীনাথ সড়কের একটি ছোটখাটো অংশ বসে গিয়েছে বলেও দাবি তাঁদের। আর এরপরই চারধামে যাত্রা নিয়ে নতুন করে আশঙ্কা দেখা দিয়েছে।
স্থানীয়রা জানান, কোনও ফাটল রয়েছে স্টেট ব্যাঙ্কের শাখার সামনে, কোনও ফাটল রয়েছে রেলওয়ে গেস্ট হাউজের কাছে, কোনওটি আবার মারওয়াড়ি সেতুর পাশে। বদ্রীনাথ সড়কের একটি ছোটখাটো অংশ বসে গিয়েছে। ফাটল ক্রমেই চওড়া হচ্ছে বলে দাবি স্থানীয়দের।

আরও পড়ুন:জোশীমঠ ধসে বেশি মানুষের ক্ষতি হয়নি! শাহের সঙ্গে বৈঠকের পর মন্তব্য ধামির

জোশীমঠ বাঁচাও সংঘর্ষ সমিতি নামের স্থানীয় একটি নাগরিক সমিতি জোশীমঠের নানা সমস্যার কথা তুলে ধরে। তার সদস্যদের অভিযোগ,উত্তরাখণ্ডের বিজেপি সরকার ফাটল নিয়ে বিস্তারিত তথ্য দিচ্ছে না। একাধিক স্থানে পুরনো ফাটল আরও চওড়া হয়েছে। নতুন ফাটলও মাথাচাড়া দিচ্ছে জোশীমঠের অলিগলিতে।

এর আগে হাইওয়েতে বেশ কিছু ফাটলে সিমেন্টের প্রলেপ দেওয়া হয়েছিল। কিন্তু অভিযোগ, রাস্তার সে সব অংশও নতুন করে ফাটতে শুরু করেছে। স্থানীয়রা যা নিয়ে আতঙ্কিত। বিশেষজ্ঞেরা এই পরিস্থিতিতে চারধাম যাত্রার আয়োজন নিয়ে চিন্তিত।
এদিকে, শনিবার উত্তরাখণ্ড সরকারের ঘোষণা অনুযায়ী, চারধাম যাত্রার অনলাইন পোর্টাল খুলবে আগামী ২৭ এপ্রিল থেকে। কেদারনাথের তীর্থযাত্রা শুরু হবে ২৫ এপ্রিল। গত বছর বদ্রীনাথে তীর্থযাত্রীর সংখ্যা ছিল ১৭ লক্ষেরও বেশি। যা নজির গড়েছিল। বিশেষজ্ঞদের মতে, ফাটতে থাকা রাস্তার উপর দিয়ে চারধাম যাত্রার সময় অসংখ্য গাড়ি চলবে। তাতে রাস্তা আরও ফেটে বা নীচের দিকে বসে যেতে পারে ।অবিলম্বে এই ক্ষতিগ্রস্ত অংশগুলি পর্যবেক্ষণ ও মেরামত প্রয়োজন, মত বিশেষজ্ঞদের।

 

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...