Saturday, April 4, 2026

জেলেই মানিকের ‘সংসার’! 

Date:

Share post:

নিয়োগ দুর্নীতিকাণ্ডে আগেই গ্রেফতার হয়েছিলেন প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য (Manik Bharracharya)। এবার বাদ গেলেন না তাঁর স্ত্রী, পুত্রও। তাদের দুজনকেই জেলে পাঠাল আদালত। আগামী ৬ মার্চ পর্যন্ত দুজনকেই জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। তবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার নজর রয়েছে মানিকের কন্যা স্বাতী ভট্টাচার্য এবং তাঁর স্বামীর উপরেও। বাবা, মা, ছেলের গ্রেফতারির পর এবার মেয়ের ভবিষ্যৎ নিয়েও উঠছে প্রশ্ন। বুধবার আদালতে জামিনের আর্জি জানিয়েও শেষরক্ষা হল না।

এদিন আদালত থেকে মানিকের স্ত্রীকে নিয়ে যাওয়া হয়েছে আলিপুর সংশোধনাগারে (Alipore Correctional Home) এবং ছেলে সৌভিকের ঠিকানা প্রেসিডেন্সি জেল (Presidency Jail)। উল্লেখ্য, নিয়োগ দুর্নীতি মামলায় চার্জশিটে নাম থাকায় বুধবার আদালত সমন করেছিল শতরূপা ও সৌভিককে। আগেই তাঁরা আদালতে হাজিরা দিয়েছিলেন। কিন্তু আগের দিন না হওয়ায় বুধবার এই মামলার শুনানি হয়। তবে এদিন প্রথম থেকেই জামিনের বিরোধিতা করে ইডি (Enforcement Directorate)। বিচারপতিকে জানানো হয়, মানিকের স্ত্রী পুরো কেলেঙ্কারির বিষয় জানতেন।

তবে এদিন এই সব শুনে বিচারক এদিন ইডিকে প্রশ্ন করেন, এত প্রমাণ থাকা সত্ত্বেও কেন এতদিন গ্রেফতার করা হয়নি মানিকের স্ত্রী-পুত্রকে? তবে দু পক্ষের সওয়াল জবাব শেষে রায়দান স্থগিত রাখা হয়। পরে দুজনকেই জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত। এদিন মানিকের স্ত্রী, পুত্রের তরফে আইনজীবী আদালতে দাবি করেন, সমনের ভিত্তিতে তাঁরা নিজে থেকেই হাজিরা দিয়েছেন। গ্রেফতার করে তাঁদের আনতে হয়নি। ইডির তদন্তেও তাঁরা সহযোগিতা করেছেন। জামিনের জন্য যে কোনও শর্ত তাঁরা মানতে রাজি আছেন বলেও আদালতে জানান আইনজীবী। তবুও লাভের লাভ কিছুই হল না।

 

 

Related articles

গরমের সঙ্গে বাড়ছে আর্দ্রতা: পশ্চিমে দুর্যোগের পূর্বাভাস

মার্চের শেষ থেকেই ক্রমশ বাড়ছে বাংলার তাপমাত্রা। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে আর্দ্রতা। তবে সেই গরমের কারণে রাজ্যের...

আমার থেকেও দ্রুত ব্যাট স্পিড: ১৫ বছরের বৈভবেই ভবিষ্যৎ দেখছেন যুবরাজ

বরাবর তিনি ঠোঁটকাটা হিসাবেই পরিচিত। একসময় নিজের অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় থেকে মহেন্দ্র সিং ধোনি, কাউকে নিয়েই স্পষ্ট কথায়...

অশান্তি পাকাতে বিজেপির কী চক্রান্ত: মালদহে ফাঁস করে সতর্ক করলেন মমতা

কালিয়াচকের ঘটনায় বহিরাগত রাজনৈতিক দলের প্রভাবে বদনাম হয়েছে বাংলার। ন্যায্য ভোটারের দাবি থেকে যে অশান্তি তৈরি করা হয়েছে,...

বিজেপি প্রার্থীর বিরুদ্ধে দলই খুনের অভিযোগ করে! বারাবনিতে পদ্মপ্রার্থীকে তীব্র নিশানা অভিষেকের, সিলিকোসিস আক্রান্তের আশ্বাস

বারাবনি বিধানসভায় দলীয় প্রর্থী বিধান উপাধ্যায়ের সমর্থনে প্রচারে গিয়ে বিজেপি প্রার্থীকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ...