Thursday, February 19, 2026

মাঠ থেকে পাহাড় চূড়া সঙ্গে চাইনিজ ডিশ: ময়দান কাঁপানো ৪ ‘রেফারি দিদির’ হাঁড়ির খবর

Date:

Share post:

জয়িতা মৌলিক

চৈতালি চট্টোপাধ্যায়, মিনতি রায়, রঞ্জনা চট্টোপাধ্যায়, চিত্রা রায়- ময়দানে চেনা নাম। না এঁরা এখন পায়ে বল (Ball) নিয়ে ছোটেন না। বরং ছোটান। এঁরা ময়দানের মহিলা রেফারি। ফিফা ওয়ার্ল্ড কাপে (World Cup) মহিলা রেফারিদের দেখেছে বিশ্ব। তবে, ইদানীং নয়, ১৯৯৫ থেকে ময়দানে তাঁদের অবাধ বিচরণ- জানালেন মিনতি রায়।

শনিবার, কলকাতা প্রেস ক্লাব (Press Club) আয়োজিত ‘রিপোর্টাস কাপ’ অনুষ্ঠিত হল রেফারি ক্লাবের মাঠে। এখন বিশ্ববাংলা সংবাদ, জাগোবাংলা থেকে শুরু করে তাবড় সংবাদ মাধ্যমের সাংবাদিক, সংবাদকর্মীরা ফুটবল টুর্নামেন্টে যোগ দেন। আর মাঠে ম্যাচ পরিচালনা করেন চার ‘রেফারি দিদি‘ চৈতালি চট্টোপাধ্যায়, মিনতি রায়, রঞ্জনা চট্টোপাধ্যায়, চিত্রা রায়। ‘এখন বিশ্ববাংলা সংবাদ‘-এর মুখোমুখি হয়ে চারজনই জানালেন পুরুষদের ফুটবলে রেফারি করতে আজ নয়, কোনও দিনই কোনও অসুবিধার সম্মূখীন হতে হয়নি।

চৈতালি চট্টোপাধ্যায় জানান, তাঁরা যখন এই প্রোফেশনে আসেন সেই সময় মহিলা রেফারিদের সংখ্যা বাংলার ময়দানে ছিল হাতে গোনা। কিন্তু সমস্যার সম্মূখীন হতে হয়নি। একই মত, রঞ্জনা চট্টোপাধ্যায়ের। তাঁর কথায় এক সময় চুটি ফুটবল খেলেছেন। এখন রেফারি। তাঁর সঙ্গে প্রশিক্ষক হিসেবেও কাজ করেন। চিত্রা রায় জানালেন, পরের প্রজন্মের মেয়েরাও আগ্রহী রেফারি হওয়ার ক্ষেত্রে। ফিফা ওয়ার্ল্ডকাপে মহিলা রেফারিরা এই পেশার গ্ল্যমার বাড়িয়ে দিয়েছেন বলে মত বাংলা ময়দানের চার রেফারি দিদি।

তবে, শুধু ফুটবল নয়, হকি থেকে ক্রিকেট সবেই আগ্রহী বলে জানালেন বর্ষীয়ান রেফারি মিনতি রায়। খেলার পাশাপাশি ট্রেকিং করেন এঁরা। ভালবাসেন বেড়াতে। দল বেঁধে প্রায় বেরিয়ে পড়েন ইতিউতি।

সংসার বলতে এই খেলার জগতের বন্ধুরাই। কারণ, ময়দানের এই রেফারি দিদিরা সবাই হ্যাপিলি সিঙ্গল। কিন্তু কেন! উত্তরে রঞ্জনার সরস জবাব, ময়দানের গ্যালারিতে এত দর্শক। সবাই যদি বিয়ে করতে চাইত! তাই আর কাউকেই বিয়ে করেননি তাঁরা। অবসর কাটে গান শুনে, আড্ডা দিয়ে রান্না করেন। চাইনিজ ডিশ রান্না করতে ভালবাসেন মিনতি। আর ভালবাসেন ময়দানের বন্ধুদের সহচার্য। মাঠের সবুজ এখন ছেড়ে যায়নি এই মহিলা রেফারিদের মনকে।

 

 

spot_img

Related articles

‘শিল্পান্ন’-এ মুখ্যমন্ত্রী, হস্ত-কুটির শিল্পের প্রসারে উৎসাহ দিলেন কারিগরদের

বাংলার প্রতিভাকে বিশ্বের দরবারে তুলে ধরার প্রয়াস তাঁর সর্বদা। তিনি চান বাংলার হস্ত ও কুটিরশিল্পের মাধ্যমে প্রতিভার বিকাশ...

ভোটার তালিকা সংশোধনে কারচুপি! অভিযোগ জানিয়ে কমিশনের দ্বারস্থ তৃণমূলের পাঁচ সদস্যের প্রতিনিধি দল

ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় কারচুপি এবং নির্দিষ্ট একটি সম্প্রদায়ের নাম বাদ দেওয়ার ষড়যন্ত্রের অভিযোগ তুলে বুধবার নির্বাচন কমিশনের...

T20 WC: জয়ের ধারা অব্যাহত ভারতের, সুপার আটের আগে চিন্তায় রাখল ওপেনিং

টি-টোয়েন্টি(T20 World Cup) বিশ্বকাপে জয়ের ধারা অব্যাহত ভারতের(India) ।গ্রুপ পর্বে শেষ ম্যাচে নেদারল্যান্ডসকে ১৭ রানে হারাল টিম ইন্ডিয়া।...

রাজ্যের মুকুটে নয়া পালক! সেন্টার অফ রিসার্চ এক্সেলেন্স স্বীকৃতি পেল পিজি

রাজ্যের মুকুটে নয়া পালক। পূর্ব ও উত্তর-পূর্ব ভারতের একমাত্র চিকিৎসা প্রতিষ্ঠান হিসেবে ‘সেন্টার অফ রিসার্চ এক্সেলেন্স’ (কোর) স্বীকৃতি...