Saturday, June 13, 2026

দাপট দেখাচ্ছে অ্যা*ডিনো! ফের রাজ্যে মৃ*ত ২ শিশু

Date:

Share post:

রাজ্যে ফের অ্যাডিনো ভাইরাসে আক্রান্ত হয়ে শিশু মৃত্যু।রবিবার ভোরে কলকাতা মেডিক্যাল কলেজের মাদার অ্যান্ড চাইল্ড হাবে ভর্তি দেড়বছরের একটি শিশুরও মৃত্যু হয়েছে অ্যাডিনো ভাইরাসে। কল্যাণীর মাঝের চরের বাসিন্দা ওই শিশুকে কল্যাণী মেডিক্যাল কলেজ থেকে দিনচারেক আগে কলকাতা মেডিক্যালে রেফার করা হয়েছিল।

আরও পড়ুন:শক্তি বাড়াচ্ছে অ্যা*ডিনো, আত*ঙ্কে চিকিৎসকেরা !
অন্যদিকে, শনিবার রাতে ৯ মাসের এক শিশুকন্যার মৃত্যু হয় বি সি রায় শিশু হাসপাতালে। ডেথ সার্টিফিকেটে মৃত্যুর কারণ হিসেবে উল্লেখ করা হয় অ্যাডিনো ভাইরাস।যদিও মৃত শিশুর পরিবারের অভিযোগ সঠিক চিকিৎসা সঠিক সময় না হওয়ার জন্যই মৃত্যু হয়েছে ওই একরত্তির।

হাওড়ার উদয়নারায়ণপুরের বাসিন্দা স্বপন রায় এবং লক্ষ্মী রায়ের ৯ মাসের শিশুকন্যাকে চলতি মাসের ২ তারিখ প্রথম জ্বর নিয়ে ভর্তি করা হয় বি সি রায় শিশু হাসপাতালে। ১১ তারিখ ছেড়ে দেওয়া হলেও জ্বর কমছিল না একরত্তির। এরপর ফের বহির্বিভাগে চিকিৎসার জন্য নিয়ে আসা হয় ওই শিশুকে। কিন্তু অভিযোগ সেদিন শিশুর শারীরিক অবস্থা খারাপ দেখেও ছেড়ে দেয় হাসপাতাল। এরপরেও জ্বর না কমায় গত ১৯ তারিখ বি সি রায় শিশু হাসপাতালে পুনরায় ভর্তি করা হয় ৯ মাসের শিশুকন্যাকে।
অ্যাডিনো ভাইরাসের সংক্রমণ রোধে ইতিমধ্যেই নির্দেশিকা জারি করেছে রাজ্যের স্বাস্থ্য দফতর। নির্দেশিকায় বলা হয়েছে, ‘হাসপাতালে পর্যাপ্ত অক্সিজেনের ব্যবস্থা রাখতে হবে। শিশুদের জন্য পর্যাপ্ত সংখ্যক ভেন্টিলেটর প্রস্তুত রাখতে হবে। শিশুবিভাগে পর্যাপ্ত বেড রাখতে হবে। শিশু বিভাগ না থাকলে তৈরি করতে হবে’। এমনকি শিশুর জ্বর-সর্দি-কাশি থাকলে এবং শ্বাস-প্রশ্বাসে অস্বস্তি থাকলে সঙ্গে সঙ্গে চিকিৎসকের কাছে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

 

 

Related articles

স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্য সরকারের সিদ্ধান্তের বিরোধিতায় সরব যৌথ মঞ্চের নেতা ভাস্কর

সরকারি কর্মীদের বাড়িতে স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্যের তহবিল থেকে যাঁরা বেতন, সাম্মানিক বা পারিশ্রমিক পান— সেই সমস্ত শিক্ষক,...

ঈদে ‘না’, যোগ দিবসে সেই রেড রোড আটকেই প্রধানমন্ত্রীর অনুষ্ঠান!

সাধারণ মানুষের অসুবিধা করে কোনও ধর্মীয় অনুষ্ঠান করা যাবে না। বাংলায় ক্ষমতা দখলের পরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে...

নতুন সরকারের ‘অনভিজ্ঞতা’ ঢাকতে তৎপর নবান্ন, মন্ত্রীদের জন্য এটিআই-এ ‘ক্র্যাশ কোর্স’

ক্ষমতায় এসেছে নতুন সরকার। কিন্তু মন্ত্রিসভার একটি বড় অংশেরই নেই কোনও পূর্বতন প্রশাসনিক অভিজ্ঞতা। এই পরিস্থিতিতে নতুন মন্ত্রীদের...

সুদীপ এখন শুধুই ‘বোঝা’! বেসুরো সাংসদকে তীব্র কটাক্ষ তাপসের

কুণাল ঘোষের পর এবার বেসুরো সুদীপ বন্দ্যোপাধ্যায়কে 'বোঝা' বলে কটাক্ষ করলেন বিজেপি বিধায়ক তাপস রায়। তৃণমূল কংগ্রেসে থাকাকালীন...