Thursday, March 19, 2026

মহারাজের পছন্দ রণবীর: বায়োপিকে থাকছেন? কী জানালেন RK

Date:

Share post:

অবশেষে দু’জনের দেখা হলো। কথা হলো। রবিবার বিকেলে ইডেনে ভারতের প্রাক্তন অধিনায়কের সঙ্গে দেখা করলেন বলিউড অভিনেতা রণবীর কাপুর। মাঠে খেলাও হল। তবে কি সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকে অভিনয় করতে দেখা যাবে রণবীর কাপুরকে? যদিও এই নিয়ে কোন কথা বললেন না কেউ’ই। তবে মহারাজ বুঝিয়ে দিলেন, রণবীরই তার পছন্দের।

বেশ কিছু দিন ধরেই আলোচনা চলছে সৌরভের বায়োপিক নিয়ে। প্রযোজনায় সংস্থা লভ ফিল্মস। এদিন রণবীর যে ছবির প্রচারে এসেছিলেন, সেই ‘তু ঝুটি ম্যায় মাক্কার’-এর প্রযোজনায় সেই লভ ফিল্মস। সৌরভের চরিত্রে অভিনয় করছেন বলে রণবীরের নাম বার বার শোনা গিয়েছে। সেই প্রসঙ্গেই রবিবার সৌরভ বললেন, “এটা সত্যি নয়। এই বিষয়ে আমরা অন্য কোনও দিন কথা বলব। আমার সব সময়ই রণবীরকে পছন্দ। কিন্তু দেখা যাক কী হয়।”

এখানেই না থেমে মহারাজ আরও বলেন,” রণবীরের অনেক ছবি দেখেছি। ‘বরফি’ ভাল লেগেছে। দীপিকার সঙ্গে অভিনয় করা ‘ইয়ে জাওয়ানি হ‍্যা দিওয়ানি’ ভাল লেগেছে। এই নতুন ছবিটাও দেখব।”

এদিকে রণবীর বললেন, “একটা কথা আমি পরিষ্কার ভাবে জানাতে চাই। দাদা আন্তর্জাতিক মানের চরিত্র। তাঁর উপর ছবি তৈরি হলে আমি তাতে কাজ করতে পারলে গর্ভ অনুভব করব। কিন্তু দাদার জীবনচিত্র যারা তৈরি করছে, তারা এখনও চিত্রনাট্য লিখছে। এখনও দাদার চরিত্রে অভিনয় করার প্রস্তাব কাউকে দেওয়া হয়নি। এই সংস্থার সঙ্গে কাজ করছি বলেই আমি জানি এই বিষয়টা। কিন্তু আমার মনে হয় দাদার উপর ছবি হলে সেটা ভারতের অন্যতম আকর্ষণীয় ছবি হবে।”

এর পাশাপাশি রণবীর আরও বলেন,”লর্ডসে দাদার জামা ওড়ানোর দৃশ্য এখনও আমার চোখে ভাসে। সেই সময় আমার ২০ বছর বয়স ছিল। ওই দৃশ্যটা ভুলতে পারব না।”

আরও পড়ুন:রবিবার বিকেলে মহারাজের সঙ্গে দেখা করলেন রণবীর, খেললেন ক্রিকেটও

 

 

Related articles

সাপ্লিমেন্টারি তালিকা – নিরাপত্তা ঘিরে জরুরি বৈঠক হাইকোর্টে

এসআইআর সংক্রান্ত পরিস্থিতি পর্যালোচনায় কলকাতা হাইকোর্ট-এ জরুরি বৈঠক। সকাল ১০টা নাগাদ প্রধান বিচারপতি সুজয় পালের নেতৃত্বে শুরু হয়...

টি২০ বিশ্বকাপ জিতেই দিল্লি হাইকোর্টে গম্ভীর, মামলা করলেন কার বিরুদ্ধে?

সদ্য টি২০ বিশ্বকাপ জিতেছেন। সামনেই আইপিএল, আপাতত কিছুদিনের বিশ্রাম টিম ইন্ডিয়ার হেড কোচ গৌতম গম্ভীরের (Gautam Gambhir)। কিন্ত...

লোক ভবনে রাজ্যপাল-প্রশাসন বৈঠক, আইনশৃঙ্খলা-ভোট প্রস্তুতি নিয়ে আলোচনা 

রাজ্যের নতুন রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি-র সঙ্গে প্রথমবার বৈঠকে বসল রাজ্য প্রশাসনের শীর্ষ কর্তারা। বৃহস্পতিবার লোক ভবন-এ প্রায়...

অপসারিত ৯ জেলাশাসককে নতুন দায়িত্ব রাজ্যের, কলকাতার দুই ডিইও-ও বদলি পদে

ক্ষমতা হাতে আসতেই রাজ্যের শীর্ষস্তর থেকে জেলাস্তরে প্রসাশনিক উদ্বেগজনকভাবে রদবদল করেছে নির্বাচন কমিশন। যা নিয়ে মুখ্যমন্ত্রী 'মধ্য রাতের...