Sunday, April 12, 2026

মেঘরাজ্যে সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না কেউই, প্রথম লড়াইয়েই বাজিমাৎ তৃণমূলের

Date:

Share post:

সোমবার নির্বাচন সম্পন্ন হয়েছে মেঘালয়ের(Meghalaya) ৫৯ আসনে। ভোট গ্রহণ শেষে বুথ ফেরত সমীক্ষায়(Exit Poll) ইঙ্গিত দেওয়া হল মেঘ রাজ্যে এবার শাসকের আসনে বসার জন্য ৩১ আসনের সংখ্যাগরিষ্ঠতা থেকে দূরে সব দলই। ফলে জোটের অঙ্কই ঠিক করবে মেঘালয়ে শাসকের আসনে বসবে কোন দল। তবে আপাতভাবে মেঘালয়ে সবচেয়ে বেশি আসনে এগিয়ে থাকার ইঙ্গিত মিলছে বর্তমান শাসকদল এনপিপি’র(NPP)। তবে প্রথমবার এই রাজ্যে নির্বাচনী লড়াইয়ে নেমে ১৩ টি আসন তৃণমূলের দখলে যেতে পারে ইঙ্গিত দিয়েছে বুথ ফেরত সমীক্ষা।

মাত্র এক বছরের সংগঠনে মেঘালয়কে আলোর দিশা দেখানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। একদিকে দুর্নীতির বিরুদ্ধে লড়াই অন্যদিকে একের পর এক জনমুখী প্রকল্প ও সার্বিক উন্নয়নের বার্তা। এই তিনকে হাতিয়ার করে মেঘ রাজ্যের পাহাড়ে পাহাড়ে ঘুরে মানুষকে যে উন্নয়নের বার্তা দিয়েছিলেন তৃণমূলের শীর্ষ নেতৃত্বরা তারই সুফল মিলতে চলেছে এবার।

বিভিন্ন সংবাদ সংস্থার তরফে মেঘালয়ে যে বুথ ফেরত সমীক্ষা প্রকাশ্যে এসেছে সেখানে…

Matrize exit poll-এর সমীক্ষা বলছে মেঘালয় বিধানসভায় ৫৯ আসনে নির্বাচন শেষে এনপিপি পেতে পারে ২১-২৬ আসন, তৃণমূল পেতে পারে ৮-১৩ আসন, বিজেপি ৬ থেকে ১১ টি আসন এবং অন্যান্যরা ১০-১৯ টি আসন।

axis my india-এর সমীক্ষা বলছে মেঘালয় বিধানসভায় ৫৯ আসনে নির্বাচন শেষে এনপিপি পেতে পারে ১৮-২৪ আসন, কংগ্রেস ৬-১২, বিজেপি ৪-৮, তৃণমূল ৫-৯, অন্যান্য ৪-৮ টি আসন।

Jan Ki Baat-এর সমীক্ষা বলছে মেঘালয় বিধানসভায় ৫৯ আসনে নির্বাচন শেষে এনপিপি পেতে পারে ১১-১৬ আসন, কংগ্রেস ৬-১১, বিজেপি ৩-৭, অন্যান্য ৫-১২ টি আসন।

ETG-এর বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী মেঘালয় বিধানসভায় ৫৯ আসনে নির্বাচন শেষে এনপিপি পেতে পারে ২২ আসন, কংগ্রেস ৩, বিজেপি ৫, অন্যান্য ৩০ টি আসন।

আরও পড়ুন- বাড়তি পেনশনের সুবিধা পেতে আবেদনের সময়সীমা বাড়াল বাড়াল কেন্দ্র

 

Related articles

‘দেশ বিক্রি করে দিয়েছেন কেন?’ আসানসোলে মোদিকে তোপ দেগে কর্মসংস্থানের বার্তা মমতার

শিল্পাঞ্চল আসানসোলের মাটি থেকে লোকসভা নির্বাচনের সুর বেঁধে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার আসানসোলের এডিডিএ গ্রাউন্ডে এক...

ISL:  থেকেও দুরন্ত জয়, লিগের লড়াইয়ে ফিরল বাগান

তিন ম্যাচ পর জয়ের সরণিতে মোহনবাগান(Mohun bagan)। রবিবার যুবভারতীতে জয়ে ফিরল মোহনবাগান(Mohun bagan)। পাঞ্জাব এফসির বিরুদ্ধে ৩-২ গোলে...

কেশপুরই হবে বিজেপির শেষপুর! ভোটে জয়ের লক্ষ্য বেঁধে কেশপুরে হুঙ্কার অভিষেকের 

রবিবাসরীয় প্রচারে হুগলি ও পূর্ব মেদিনীপুরে সভা ও রোড-শোয়ের পর পশ্চিম মেদিনীপুরের কেশপুরেও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জমজমাট জনসভা। কেশপুরের...

SIR শুনানির আগের ভোটদানের অধিকার নিয়ে গুরুত্বপূর্ণ রায় সুপ্রিম কোর্টের

বাংলায় এসআইআর করে যেভাবে ন্যায্য ভোটারদের ভোটদানের অধিকার হরণ করার খেলা খেলছে জাতীয় নির্বাচন কমিশন (ECI), তার প্রতিবাদ...