Sunday, April 5, 2026

আজ জাতীয় বিজ্ঞান দিবস! কেন পালিত হয় দিনটি?

Date:

Share post:

২৮ ফেব্রুয়ারি ‘জাতীয় বিজ্ঞান দিবস’। বিজ্ঞানচর্চার উন্নতির লক্ষ্যকে স্মরণ করে এই দিনটি পালিত হয়। কিন্তু ফেব্রুয়ারি মাসের শেষ দিনটিই কেন?

আরও পড়ুন:কেন্দ্রের শিক্ষা ব্যবস্থা নিয়ে ক্ষোভপ্রকাশ বিজ্ঞানী বিকাশ সিংহের

আসলে এর পিছনে রয়েছে ‘রামন এফেক্ট’। ভারতীয় পদার্থবিজ্ঞানী সি ভি রামন। ১৯২৮ সালে তিনি রামন এফেক্ট আবিষ্কার করেন (এবং আবিষ্কারের দিনটি ছিল ২৮ ফেব্রুয়ারিই)। এ জন্য ১৯৩০ সালে তিনি পদার্থে নোবেল পুরস্কার জেতেন। এরপর ১৯৮৬ সালে ‘ন্যাশনাল কাউন্সিল ফর সায়েন্স অ্যান্ড টেকনোলজি কমিউনিকেশন’ এই দিনটিকে জাতীয় বিজ্ঞান দিবস হিসেবে ধার্য করে। এবং পরের বছর অর্থাৎ, ১৯৮৭ সালে এটি প্রথম পালিত হয়। এরকম একটি দিন ভাবা হয় দেশের তরুণ প্রজন্মকে বিজ্ঞানের প্রতি আকৃষ্ট করার উদ্দেশ্যে।
প্রতিবছরের ন্যায় এবছরও কুসংস্কার দুরীকরণ ও মানুষকে বিজ্ঞান শিক্ষায় সচেতন করতে পালিত হবে জাতীয় বিজ্ঞান দিবসের। কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী ডঃ জিতেন্দ্র সিং (Dr. Jitendra Singh) ঘোষণা করেছেন, জাতীয় বিজ্ঞান দিবস ২০২৩-এর থিম হবে ‘গ্লোবাল সায়েন্স ফর গ্লোবাল ওয়েলবিয়িং’।

কেন্দ্রীয় মন্ত্রী বলেন, পরবর্তী জি২০ সামিটে (G20 Summit) ভারতের সভাপতিত্বের সঙ্গে দারুণভাবে সাযুজ্য রাখবে এই থিম। আগামী জি২০ সামিটে গ্লোবাল সাউথ-এর (Global South) প্রতিনিধিত্ব করবে ভারত (India), এর মধ্যে থাকবে এশিয়া, আফ্রিকা এবং দক্ষিণ আমেরিকার উন্নয়নশীল দেশও। বিশ্বজুড়ে মানুষের কল্যাণে বিজ্ঞানের যে ভূমিকা তা বিশদভাবে প্রতিফলিত হবে এই থিমে। দ্রুত উন্নয়নশীল দেশ হিসেবে ভারত মানুষের কল্যাণে বিজ্ঞানের ভূমিকাকে কতটা গুরুত্ব দিচ্ছে তাও ব্যাখ্যা করা হবে।

 

 

Related articles

IPL: ইডেনে কেকেআরের বিরুদ্ধে প্রীতির দলের তুরুপের তাস নাইট প্রাক্তনী

  সোম সন্ধ্যায় ইডেনে ভীরু-জারা। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে কেকেআরে (KKR)প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।এই ম্যাচটা যতটা না নাইটদের সঙ্গে পাঞ্জাব...

প্রার্থীদের কথা শুনছে কমিশন! ভোট পরিচালনার নিরপেক্ষতায় প্রশ্ন বিচারপতির

নির্বাচন পরিচালনায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নিরপেক্ষতা নিয়ে একাধিকবার প্রশ্ন তুলেছে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস। এবার নির্বাচন...

হার্মাদরা জার্সি পাল্টে সন্ত্রাস ফেরাতে চাইছে! জামানত জব্দ হবে বহিরাগতদের

বিজেপিকে ভোট দেওয়া মানে পরোক্ষভাবে সিপিএমের হার্মাদদের সমর্থন করা! তাই রায়নার মানুষ আগেও এইসব বহিরাগতদের জামানাত বাজেয়াপ্ত করে...

ভোটার তালিকা থেকে ৮০ লক্ষ নাম উধাও! কমিশনের বিরুদ্ধে ‘ষড়যন্ত্রের’ অভিযোগে সরব গণমঞ্চ

রাজ্য বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া বা ‘সার’ (স্পেশাল ইনটেন্সিভ রিভিশন) নিয়ে বিস্ফোরক অভিযোগ তুলল নাগরিক...