Monday, April 6, 2026

তৃতীয় টেস্টে রাহুলের খেলা নিয়ে কী বললেন রোহিত?

Date:

Share post:

আগামিকাল ইন্দোরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় টেস্ট ম‍্যাচ খেলতে নামছে ভারতীয় দল। বর্ডার-গাভাস্কর ট্রফি সিরিজে ২-০ এগিয়ে ভারতীয় দল। তবে এই সিরিজে আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে কে এল রাহুলের পারফরম্যান্স। দীর্ঘদিন ধরে ব‍্যাটে ধারাবাহিকতা নেই ভারতের ওপেনারের। নেই শতরানও। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম দু’ই টেস্টেও রান পাননি রাহুল। আর তারপরই সহ-অধিনায়কের ভার থেকে রাহুলকে সরিয়ে দিয়েছে বিসিসিআই। এরপরই প্রশ্ন উঠছে তৃতীয় টেস্টে রাহুলের খেলা নিয়ে। প্রশ্ন উঠছে তৃতীয় টেস্টে কে খেলবেন রাহুল না কি শুভমন গিল? এই নিয়ে তোলপাড় ক্রিকেটমহল। আর এবার নিয়ে মুখ খুললেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। ম‍্যাচের আগেরদিন সাংবাদিক সম্মেলনে রোহিত বলেন, সহ-অধিনায়কের দায়িত্ব থেকে বাদ যাওয়ার সঙ্গে দলে সুযোগ না পাওয়ার কোনও যোগ নেই।

এদিন সাংবাদিক সম্মেলনে রোহিত বলেন,” দলের ১৭ জন ক্রিকেটারেরই সমান সুযোগ রয়েছে প্রথম একাদশে খেলার। যে ক্রিকেটারের প্রতিভা রয়েছে দল সব সময় তার পাশে থাকবে। সহ-অধিনায়কের দায়িত্ব থেকে বাদ যাওয়ার সঙ্গে দলে সুযোগ না পাওয়ার কোনও যোগ নেই। দলে কোনও অভিজ্ঞ ক্রিকেটার না থাকায় রাহুলকে হয়তো সেই সময় এই দায়িত্ব দেওয়া হয়েছিল। এটা কোনও বড় বিষয় নয়।”

আগামিকাল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় টেস্ট ম‍্যাচ খেলতে নামবে ভারতীয় দল। সিরিজে ২-০ এগিয়ে টিম ইন্ডিয়া। তৃতীয় ম‍্যাচ জিতে ট্রফি নিশ্চিত করতে মরিয়া ভারত অধিনায়ক রোহিত শর্মা।

আরও পড়ুন:মেসি কি বার্সেলোনায়? জল্পনা বাড়ল জাভির মন্তব্যে

 

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...