Monday, April 6, 2026

Entertairment:ক্ষোভে ফুঁসছেন ইয়ামি গৌতম! কেন জানেন?

Date:

Share post:

আলিয়ার পর এবার ‘উরি’র অভিনেত্রী!ফোটোশিকারিদের উপর ক্ষোভে ফুঁসছেন ইয়ামিও।মিসেস কাপূরের ব্যক্তিগত পরিসরে ঢুকে পড়েছিলেন ফোটোগ্রাফাররা। যা নিয়ে ক্ষোভ উগরে দিয়েছিলেন আলিয়া। ইয়ামির অভিযোগও সেই একই।তবে মুম্বইতে নয় হিমাচল প্রদেশে। এবার মুখ খুললেন তিনিও।

আরও পড়ুন:Entertainment:বিয়ের পর কেমন আছেন ‘শেরশাহ’ জুটি? জানালেন নবদম্পতি

নিজেকে অনুরাগী দাবি করে নায়িকার সঙ্গে ছবি তুলতে আসেন এক যুবক। এ দিকে ছবি তুলতে আসার অছিলায় অভিনেত্রীর সঙ্গে কাটানো প্রতিটা মুহূর্তের ভিডিয়ো না বলে রেকর্ড করেন ওই ব্যক্তি। সেই সময় বুঝতে পর্যন্ত পারেননি ইয়ামি।অভিনেত্রীর কথায়, “ছেলেটি এসে বলে ছবি তুলব। আমিও বাধা দিইনি, জানি ছোট জায়গা, তবে বুঝিনি যে ও ভিডিয়ো করছে। পরে দেখি ওই ভিডিয়ো ও সমাজমাধ্যমে পোস্ট করে দশ লক্ষেরও বেশি ভিউ পেয়েতে। এই ধরণের ঘটনা অত্যন্ত নিম্নরুচির পরিচয়”।
তারকারা কী করছেন? কোথায় যাচ্ছেন? কী খাচ্ছেন? এ সব জানার উৎসাহ রয়েছে অনুরাগীদের। যার ফলে মাঝে মধ্যেই তারকাদের ব্যক্তিগত পরিসরে ঢুকে পড়েন অনুরাগীরা। সম্প্রতি আলিয়ার সঙ্গেও অনেকটা এরকম ঘটনা ঘটে।অলস দুপুরে তিনি যখন নিজের মতো ছিলেন, পাশের বাড়ির ছাদ থেকে দুই ব্যক্তি ক্যামেরা তাক করে বসেছিলেন অভিনেত্রীর ঘরের দিকে।একটু অসতর্ক হতেই মুহূর্তের ছবি লেন্সবন্দি করে ছড়িয়ে দেন সেই দুই অজ্ঞাতপরিচয় ব্যক্তি। বিষয়টি নিয়ে নিজের সমাজমাধ্যমের পাতায় প্রতিবাদ করেছিলেন আলিয়া। অভিনেত্রীর প্রতিবাদ কে সমর্থন জানিয়েছিলেন বলিউডের বহু তারকা। এবার সেই তালিকায় নাম জুড়ল ইয়ামি গৌতমেরও।

 

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...