Saturday, April 4, 2026

২০২২-২৩ আইলিগ চ‍্যাম্পিয়ন রাউন্ডগ্লাস পাঞ্জাব এফসি

Date:

Share post:

২০২২-২৩ আইলিগ চ‍্যাম্পিয়ন রাউন্ডগ্লাস পাঞ্জাব এফসি। এদিন রাজস্থান ইউনাইটেডকে ৪-০ গোলে হারিয়ে আইলিগ চ‍্যাম্পিয়ন হল তারা। আর এই জয়ের ফলে আইলিগের প্রথম দল হিসাবে আইএসএল-এ খেলার ছাড়পত্রও  নিশ্চিত করে ফেললো তারা।

শনিবার ডঃ আম্বেদকার স্টেডিয়ামে রাজস্থানের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে সহজেই জয় লাভ করে রাউন্ডগ্লাস এফসি। ম‍্যাচের প্রথম থেকেই আক্রমণে ঝাঁপায় রাউন্ডগ্লাস। ম্যাচের প্রথমার্ধেই ০-২ গোলে এগিয়ে যায় তারা। ম‍্যাচের ১৬ মিনিটে রাজস্থানের ফুটবলার যশ ত্রিপাঠী। ম‍্যাচের ৪১ মিনিটে রাউন্ডগ্লাস পাঞ্জাবের হয়ে দ্বিতীয় গোলটি করেন মাজসেন।

দ্বিতীয়ার্ধেও আক্রমণের ঝাঁঝ বজায় থাকে রাউন্ডগ্লাস পাঞ্জাবের খেলায়। ম‍্যাচের ৭৬ মিনিটে তৃতীয় গোলটি করেন জুয়ান মেরা। এবং অতিরিক্ত সময় মিংথানমাউইয়ার গোলে ৪-০ ফলাফলে ম্যাচ জিতে নেয় রাউন্ডগ্লাস পাঞ্জাব।

আরও পড়ুন:শেন ওয়ার্ন-এর প্রথম মৃত্যুবার্ষিকী, সোশ্যাল মিডিয়ায় স্মৃতিচারণ সৌরভ-সচিনের


 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...