Tuesday, March 24, 2026

‘শিক্ষক’ ইউটিউব: বাড়িতেই তৈরি জালনোট, ‘শিল্পকলায়’ তাজ্জব পুলিশ

Date:

Share post:

বাড়িতে বসেই ‘শিল্পকলা’। শিক্ষাগুরু ইউটিউব(Youtube)। বিশ্বের বহুল জনপ্রিয় এই প্ল্যার্টফর্মকে হাতিয়ার করে বাড়িতেই জালনোট ছাপিয়ে ফেলল যুবক। যদিও ঘরে বসে এই জালনোট(Fake Note) ছাপানোর জেরে আপাতত ‘শ্রীঘরে’ ঠাঁই হয়েছে মহারাষ্ট্রের(Maharastra) ওই যুবকের। তবে এই ঘটনা যে রীতিমত উদ্বেগজনক তা বলার অপেক্ষা রাখে না। যুবকের এমন কীর্তিতে তাজ্জব পুলিশও(Police)।

জানা গিয়েছে, গোপন খবরের ভিত্তিতে গত বৃহস্পতিবার মহারাষ্ট্রের (Maharashtra) জলগাঁওয়ের কুসুম্বা গ্রামের এক যুবকের বাড়িতে তল্লাশি চালায় পুলিশ। সেখান থেকেই উদ্ধার হয় একের পর এক জাল নোট। একেবারে আসল নোটের মতো এই জালনোট দেখে রীতিমত তাজ্জব হয়ে যায় পুলিশ। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, ইউটিউব দেখেই নাকি নকল নোট তৈরির পদ্ধতি শিখেছিলেন অভিযুক্ত। পুলিশের তরফে জানানো হয়েছে, ৫০ হাজার টাকার বিনিময়ে দেড় লক্ষ টাকা নকল ভারতীয় নোট ছাপিয়ে দিয়েছিলেন অভিযুক্ত। তিনি নিজেই জানিয়েছেন, ইউটিউবে ভিডিও দেখে নকল নোট ছাপানোর পদ্ধতি শিখেছিলেন তিনি। পুলিশ আরও জানতে পারে, ওই যুবক একা নয়, এই কাজে তাঁকে আরও কয়েকজন সাহায্য করত। শুক্রবার অভিযুক্তকে আদালতে পেশ করা হলে ৯ মার্চ পর্যন্ত তাঁকে পুলিশি হেফাজতের নির্দেশ দেন বিচারপতি। গোটা ঘটনার তদন্ত করছে পুলিশ।

উল্লেখ্য, দেশে বর্তমানে ইউটিউবের জনপ্রিয়তা প্রশ্নাতীত। রান্না থেকে কোডিং সবই শেখা যায় এই প্ল্যাটফর্ম থেকে। বহু মানুষ এই মুহূর্তে ইউটিউবকে উপার্জনের দিক হিসেবে বেছে নিয়েছে। তবে আশীর্বাদের পাশাপাশি এর অভিশাপের যে দিক উঠে এলো তা নিশ্চিতভাবে চিন্তা বাড়াচ্ছে প্রশাসনের।

Related articles

প্রকাশিত হল প্রথম সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট! কীভাবে দেখবেন? জানুন

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সোমবার রাত বারোটার ঠিক কয়েক মিনিট আগে প্রথম অতিরিক্ত ভোটার তালিকা (সাপ্লিমেন্টারি লিস্ট) প্রকাশ...

হিংসা ও ভয়মুক্ত ভোট সুনিশ্চিত করতে কড়া নবান্ন, জেলাশাসকদের বিশেষ নির্দেশিকা মুখ্যসচিবের

আসন্ন বিধানসভা নির্বাচন যাতে সম্পূর্ণভাবে অবাধ, শান্তিপূর্ণ এবং ভয়মুক্ত পরিবেশে সম্পন্ন হয়, তার জন্য এবার কোমর বেঁধে নামল...

ভোটের মুখে মহকুমাশাসক স্তরেও কোপ, রাজ্যে একযোগে ৭৩ জন রিটার্নিং অফিসারকে সরাল কমিশন

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই রাজ্যে প্রশাসনিক রদবদলে বেনজির সক্রিয়তা দেখাচ্ছে নির্বাচন কমিশন। মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব এবং জেলাশাসকদের...

ভোট মিটলেই ফের তদন্তের মুখে শুভেন্দু, স্থগিতাদেশ দিলেও ছাড়ল না আদালত

স্বস্তি মিলল, তবে তা নেহাতই সাময়িক। খড়দহ থানার দায়ের করা বিতর্কিত মন্তব্য সংক্রান্ত মামলায় নন্দীগ্রাম ও ভবানীপুরের বিজেপি...