Monday, April 6, 2026

রঙিন ক্যানভাসে বর্ণময় ‘অচিন পাখি’র স্বপ্ন উড়ান !

Date:

Share post:

রং পেন্সিলে আঁকা স্বপ্নরা ইচ্ছের জোরে বাঁচে,
শিল্পীর তুলি রঙিন যখন ‘ অচিন পাখি ‘ আসে কাছে!
বাতাসে বসন্তের দোলা, রঙিন উৎসব দরজায় কড়া নাড়ছে। ঠিক সেই সময় কলকাতার উত্তরে ‘নটীবিনোদিনী এম্ফিথিয়েটার ও আর্ট গ্যালারি’ (Natibinodini Amphitheater and Art Gallery) মঞ্চে অনুষ্ঠিত হল ‘অচিন পাখি’র (Achin Pakhi) বর্ষপূর্তি। স্বপ্ন উড়ান ২০২২-২৩ (Swapno Udan) তার কাঙ্খিত সাফল্য মিলে ধরল শহরের ঐতিহ্যমন্ডিত স্থানে। একদিকে লেন্সবন্দি ছবি অন্যদিকে ফ্রেমবন্দি ক্যানভাস। ফটোগ্রাফার ও পেন্টার মিলিয়ে মোট ৮০জন এই প্রদর্শনীতে অংশগ্রহণ করেছিলেন বলে জানা যায়।

৪ এবং ৫ মার্চ দুদিন ব্যাপী এই বার্ষিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংস্কৃতিক অনুষ্ঠান মঞ্চে একদিকে যেমন ছবির প্রদর্শনী পাশাপাশি হরেক রকম স্টল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগীত শিল্পী মেঘলা দাশগুপ্ত (Mekhla Dasgupta)। ছিলেন আরজে অর্ঘ্য, আরাত্রিকা ভট্টাচার্য, পারমিতা প্রামানিক সহ অন্যান্য বিশিষ্ট শিল্পীরা। অচিন পাখির মুখ্য প্রশাসক ইন্দ্রনীল ঘোষাল (Indranil Ghosal) বলছেন সমস্ত ফটোগ্রাফার এবং চিত্রশিল্পীদের এক ছাদের তলায় নিয়ে আসাই ছিল মূল লক্ষ্য। বিশিষ্ট মানুষের উপস্থিতিতে এই প্রদর্শনী যথেষ্ট সাফল্য পেয়েছে। মহিলাদের বিভিন্ন অলংকারের স্টল থেকে শুরু করে গান-বাজনা আড্ডার মাঝে ভিড় বেড়েছে খাবারের স্টলেও। চেনা শিল্পীদের পাশাপাশি নবীন শিল্পীরাও এই প্রদর্শনীতে নিজেদের সৃষ্টিকে অংশীদার করতে পেরে বেশ গর্বিত। প্রতিযোগী রিমা মন্ডল (Rima Mondal) বলছেন মায়ের অনুপ্রেরণায়, ক্লাস টু থেকে আঁকা শুরু। বিশ্বকবি তাঁর জীবনের অনুপ্রেরণা তাই কবিগুরুর ছবি এবার তাঁর হাত দিয়ে জমা পড়ল এক্সিবিশনে।

আরও পড়ুন- অর্ধেক চুল, অর্ধেক ন্যাড়া: ২৪-এ কৌস্তভের চুলের স্টাইল বাতলে দিলেন কুণাল

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...