Monday, April 6, 2026

বিশ্বকাপের পর এমবাপেকে মস্করা করা নিয়ে এবার মুখ খুললেন মার্টিনেজ

Date:

Share post:

২০২২ কাতার বিশ্বকাপের ফাইনাল ম‍্যাচের পর থেকে শিরোনামে এমিলিয়ানো মার্টিনেজ এবং কিলিয়ান এমবাপের ঠান্ডা লড়াই। বিশ্বকাপ চ‍্যাম্পিয়ন হওয়ার পর থেকে এমবাপেকে নিয়ে একের পর এক মস্করা করেছেন মার্টিনেজ। সেই মার্টিনেজকেই দেখা যায় বিশ্বকাপের ফাইনাল ম‍্যাচ জিতে এমবাপের কাছে গিয়ে কিছু বলতে। সেই নিয়ে আগ্রহ জাগে ফুটবল প্রেমীদের মধ‍্যে। আর এবার এই নিয়ে মুখ খুললেন স্বয়ং মার্টিনেজ। নিজেই জানালেন ঠিক কি বলেছিলেন তিনি।

এক সাক্ষাৎকারে মার্টিনেজ বলেন,” আমি ওকে বলেছিলাম হতাশ না হয়ে মাথা উঁচু করে মাঠ ছাড়তে। কারণ, ও বিশ্বকাপ ফাইনালে যা খেলেছিল তাতে ওর গর্বিত হওয়া উচিত ছিল। চার বার আমাকে পরাস্ত করেছিল এমবাপে। উল্টে আমারই লজ্জিত হওয়া উচিত ছিল। ওর নয়। সেটাই ওকে বলেছিলাম।”

এমবাপেকে নিয়ে মস্করা করা নিয়ে মার্টিনেজ বলেন,” ‘আমি পুতুলটা ২ মিনিট ধরেছিলাম। তার পর ফেলে দিয়েছিলাম। আমি কীভাবে এমবাপেকে নিয়ে মস্করা করব? ও আমাকে চার বার পরাস্ত করেছিল। এমবাপেকে আমি খুব সম্মান করি।”

আরও পড়ুন:চতুর্থ টেস্টেও নেই কামিন্স, দলকে নেতৃত্ব দেবেন স্টিভ স্মিথ


 

 

Related articles

সুপ্রিম কোর্টে SIR মামলা: ট্রাইবুনাল, নাম বাদ পড়া ভোটারে নির্দেশের অপেক্ষা

নির্বাচনের আগে ভোটার তালিকা ও ন্যায্য ভোটারদের তালিকায় জায়গা পাওয়া, না পাওয়া নিয়ে উত্তাল রাজনীতি। এই পরিস্থিতিতে সোমবার...

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...