Saturday, April 4, 2026

Entertainment : মান অভিমান অতীত, ফাগের রঙ মিশল রাহুল প্রিয়াঙ্কার দাম্পত্যে !

Date:

Share post:

আজ বসন্তের রঙে রঙিন (Holi Celebration) আকাশ বাতাস। সম্পর্কের ধূসর কোণগুলো যেন আজকের দিনে রঙের স্পর্শে সজীব হয়ে উঠেছে। দুই মন একসঙ্গে অনেকটা পথ পাড়ি দেওয়ার আশা নিয়ে ঘর বেঁধে ছিল। মাঝে বিচ্ছেদ, কিন্তু সত্যিই কি দাম্পত্যের রং ফিকে হয়ে গেছে? বিগত কয়েকদিনের নানা মুহূর্তের যে ছবি তুলে ধরেছিল সোশ্যাল মিডিয়া তাতে টলিপাড়ায় (Tollywood) গুঞ্জন ঘুরছিলই, এবার যেন সেই গুঞ্জনেই কার্যত শিলমোহর। দোলের দিনে প্রিয়াঙ্কার (Priyanka Sarkar) প্রেমে রঙিন হল রাহুলের (Rahul Arunoday Banerjee) সাদা পাঞ্জাবি, বসন্তের সমীকরণে রং লাগলো প্রিয়াঙ্কার সালোয়ার কামিজেও। খুশির আনন্দে ‘সহজ’ মুহূর্ত।

বিগত কয়েকদিন ধরেই মনে করা হচ্ছিল রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় ও প্রিয়াঙ্কা সরকার সম্পর্কের তিক্ততা ভুলে আবার এক হতে চলেছেন। রঙিন বসন্ত সেই আশাতেই স্বীকৃতি দিল। পুজোর দিনে একসঙ্গে সেলিব্রেশন থেকে শুরু করে সম্প্রতি তাঁদের জঙ্গল সাফারির পারিবারিক ছবি যেন বুঝিয়ে দিচ্ছিল অনেক কিছুই। অল্প বয়সে প্রেম করে বিয়ে থেকে দিচ্ছে সব কিছুরই সাক্ষী থেকেছে টালিগঞ্জ। জীবনের সন্তান ‘সহজ’ আসার পর কঠিন হয়েছে তারকা জুটির পথ চলা। তাই আলাদা আলাদা ভাবে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তাঁরা । তবে দোলের দিনে ঘুচে গেল সব দূরত্ব। এক হলেন রাহুল প্রিয়াঙ্কা।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...