Monday, March 16, 2026

ডানহাতে ব*ন্দুক নিয়ে ছুটছেন দেব! চমকে দেওয়া ছবি পোস্ট করে সুখবর দিলেন অভিনেতা

Date:

Share post:

শুটিং করতে গিয়ে চোখে আঘাত পেয়েছেন অভিনেতা-সাংসদ দেব। দু’দিন আগে নায়কের চোখে ব্যান্ডেজ বাঁধা ছবি প্রকাশ্যে আসতেই চিন্তিত হয়ে পড়েছিলেন তাঁর অনুরাগীরা। বৃহস্পতিবার সকলকে ধন্যবাদ জানিয়ে জানালেন আপাতত তিনি ভালো আছেন। সঙ্গে শোনালেন সুখবরও।

আরও পড়ুন:কীভাবে চোখে আঘাত দেবের: হারানোর ভয় নেই তো!
ভাবছেন তো কী সুখবর দিলেন অভিনেতা! প্রতি বছরই পুজোর সময় দর্শকদের চমক দেন দেব। এবার পুজোয় তাঁর ভক্ত ও অনুরাগীদের নতুন কী চমক দিতে চলেছেন তিনি?বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় একটি বাচ্চাকে কোলে নিয়ে হাতে বন্দুক ধরে ঘন জঙ্গলের মধ্যে নিজের দৌঁড়নোর একটি ছবি দেন দেব। বোঝাই যাচ্ছে, তাঁর নতুন ছবি ‘বাঘাযতীন’-এরই কোনও দৃশ্য।ছবিটির নীচে অভিনেতা লেখেন, “সবাইকে ধন্যবাদ এত ভালবাসা এবং শুভেচ্ছা জানানোর জন্য। এই পুজোয় সেরা সিনেমার অভিজ্ঞতা দেওয়ার জন্য আমরা প্রাণপণে চেষ্টা করছি। আশা করছি, আমাদের এই পরিশ্রমের ফল বৃথা যাবে না। আপনাদের ভাল লাগবে। ২০২৩-এর পুজোয় আসছে বাঘাযতীন।”

 

View this post on Instagram

 

A post shared by Dev Adhikari (@imdevadhikari)

প্রতি বছরই পুজোর সময় দর্শকদের নতুন ছবি উপহার দেন দেব। ২০২২ সালে মুক্তি পেয়েছিল ‘কাছের মানুষ’। অনেক দিন পর ব়ড় পর্দায় একসঙ্গে দর্শক দেখেছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং দেবকে। তবে ‘বাঘাযতীন’ যেহেতু স্বাধীনতা সংগ্রামীর গল্প তাই অনেকেই আশা করেছিলেন, হয়তো স্বাধীনতা দিবসের সময় মুক্তি পাবে এই ছবি। কিন্তু অভিনেতার চোখে চোটের কারণে অনেকরই মনে সংশয় তৈরি হয়েছিল।তবে সে চিন্তা মুক্ত করলেন তারকা অভিনেতা।

দোলের দিন সকলকে শুভেচ্ছা জানাতে একটি ছবি পোস্ট করেন দেব। সেখানেই দেখা যায় নায়কের চোখে ব্যান্ডেজ। শোনা যায়, ওড়িশায় ‘বাঘাযতীন’ ছবির একটি অ্যাকশন দৃশ্যের শুটিং করতে গিয়েই নাকি চোট লেগেছে তাঁর। তবে এখন তিনি ভাল আছেন। এই ছবির মাধ্যমেই নতুন জুটি পেতে চলেছেন দর্শক।

 

 

spot_img

Related articles

‘বিনা কারণে’ শীর্ষ আধিকারিক বদল: স্বেচ্ছাচারী সিদ্ধান্ত থেকে বিরত থাকতে জ্ঞানেশকে চিঠি মমতার

দিল্লিতে সাংবাদিক বৈঠক করে নির্বাচন ঘোষণার কয়েক ঘন্টার মধ্যে রাজ্যের শীর্ষ আধিকারিক বদল জ্ঞানেশ কুমারের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের।...

বকেয়া ডিএ মেটাতে সরকারি নির্দেশ, দু’দফায় মিলবে প্রাপ্য অর্থ

মুখ্যমন্ত্রীর ঘোষণার এক দিনের মধ্যেই বকেয়া মহার্ঘভাতা (ডিএ) মেটানো সংক্রান্ত সরকারি নির্দেশিকা প্রকাশ করল রাজ্য সরকার। সেখানে জানানো...

নির্বাচনী আচরণবিধির জের, থমকাল কলকাতা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই জারি হয়েছে নির্বাচনী আদর্শ আচরণবিধি। তার জেরেই আপাতত থমকে গেল কলকাতা বিশ্ববিদ্যালয়ে...

জরুরি কারণ ছাড়া ছুটি নয়! ভোটের আগে পুলিশে ছুটিতে কড়াকড়ি 

আসন্ন বিধানসভা নির্বাচন ২০২৬-এর প্রেক্ষিতে রাজ্য পুলিশের ক্ষেত্রে ছুটি মঞ্জুরির উপর জারি হল কড়া বিধিনিষেধ। নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ...