Monday, April 6, 2026

তৃতীয় টেস্টে কেন বসানো হয়েছিল শামিকে? মুখ খুললেন ভারতীয় দলের বোলিং কোচ

Date:

Share post:

বর্ডার-গাভাস্কর চতুর্থ টেস্টে দলে ফিরেছেন মহম্মদ শামি। দলে ফিরেই প্রথম দিন নিয়েছেন দুই উইকেট। কিন্তু তৃতীয় টেস্টে ভারতীয় দলে প্রথম একাদশে সুযোগ দেওয়া হয়নি তাঁকে। সেই ম‍্যাচে হারের মুখও দেখে রোহিত শর্মার দল। আর এবার শামিকে কেন দলে নেওয়া হয়নি, সে নিয়ে মুখ খুললেন ভারতীয় দলের বোলিং কোচ পরশ মামব্রে।

আহমেদাবাদ টেস্টের প্রথম দিনের খেলার শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন মামব্রে। সেখানে তাকে জিজ্ঞাসা করা হয় কেন তৃতীয় টেস্টে বসানো হয়েছিল শামিকে। এই নিয়ে তিনি বলেন,” কিছু সিদ্ধান্ত নিতেই হয়। একজন বোলারের উপর কতটা চাপ পড়ছে সেটা দেখে সিদ্ধান্ত নিতে হয়। দলের প্রত্যেক বোলারের দিকে নজর রাখতে হয়। সেরকম শামির উপর কতটা চাপ পড়ছে সেটা দেখেছি আমরা। ওকে বিশ্রাম দেওয়া জরুরি ছিল। আমাদের সামনে সুযোগ ছিল মহম্মদ সিরাজের সঙ্গে উমেশ যাদবকে দেখে নেওয়ার।”

এখানেই না থেমে তিনি আরও বলেন,” এই সিরিজের পর আমরা হয়তো বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলব। সেটাও মাথায় রাখতে হচ্ছে। সেই জন্যই আমরা ক্রিকেটারদের ঘুরিয়ে ফিরিয়ে খেলানোর পরিকল্পনা করেছি। বিশেষ করে বোলারদের।”

আরও পড়ুন:বায়ার্ন ম্যাচের মাঝেই বড় বিপদের হাত থেকে রক্ষা পেলেন মেসি, ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

 

Related articles

সারাদিনে কী খান? ডায়েট চার্ট প্রকাশ করলেন খোদ তৃণমূল সুপ্রিমো

অফুরন্ত এনার্জি। তাঁর সঙ্গে হেঁটে তাল রাখতে পারেন না অনেকেই। নির্বাচনী প্রচারে রাজ্যের উত্তর থেকে দক্ষিণে ঝোড়ো প্রচার...

দ্বিতীয়বার ট্রাইবুনালে মুখ পুড়ল কমিশনের: সুপ্রিম কোর্ট ঘুরে বৈধ ঘোষিত আরও এক ভোটার

নির্বাচনের সূচি অনুযায়ী সোমবারই প্রথম পর্বের নির্বাচনের মনোনয়ন পেশের শেষ দিন। নিয়ম অনুযায়ী মঙ্গলবার প্রকাশ করতে হবে প্রথম...

বাংলায় প্রচারের মুখ, বিজেপিতে যোগ দিতেই লিয়েন্ডারকে ‘উপহার’ কেন্দ্রের

বিজেপিতে যোগ দিয়েই উপহার পেলেন লিয়েন্ডার পেজ (Leander Paes)। বাংলায় ভোটের পালে হাওয়া লাগাতে তৃণমূলে নিষ্ক্রিয় থাকা লিয়েন্ডার...

ভোট-বৈতরণী পার হতে ‘সহজপাঠ’ হাতিয়ার সিপিএমের, নিন্দা তৃণমূলের

বাংলায় ৩৫ বছর ক্ষমতায় ছিল সিপিএম (CPIM)। কিন্তু বর্তমান রাজনীতির ময়দানে কার্যত শূন্য তারা। এবার অস্তিত্ব রক্ষার তাগিদে...