Friday, April 3, 2026

লালু-রাবড়ির পর এবার তেজস্বী যাদবের বাড়িতে ইডি

Date:

Share post:

লালু, রাবড়ির পর এবার তেজস্বী যাদব ।’জমির বিনিময়ে চাকরি’ মামলায় বিহারের উপমুখ্যমন্ত্রী তথা আরজেডি নেতা তেজস্বী যাদবের বাড়িতে তল্লাশি চালাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট(ইডি)।শুক্রবার সাতসকালে দিল্লির ফ্রেন্ডস কলোনিতে তেজস্বীর বাড়িতে হানা দেন কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা।জানা গেছে, দিল্লিতে তেজস্বী সহ মোট ১৫টি ঠিকানায় তল্লাশি অভিযান চালায় ইডি।


আরও পড়ুন:অসুস্থ লালু প্রসাদ, বন্ধুকে দেখতে হাসপাতালে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার
এই একই মামলায় গত সপ্তাহে লালুপ্রসাদ, রাবড়িদেবী জিজ্ঞাসাবাদ করেছিল সিবিআই। লালু এবং তাঁর ঘনিষ্ঠদের একাধিক ঠিকানায় তল্লাশিও চালানো হয়েছিল। এ বার আর এক কেন্দ্রীয় সংস্থা ইডির নজরে বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী।


‘জমির বিনিময়ে চাকরি’ মামলায় আরজেডি প্রধান লালুপ্রসাদ, তাঁর স্ত্রী তথা বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবড়ি দেবী-সহ মোট ১৬ জন অভিযুক্তের বিরুদ্ধে গত ২৭ ফেব্রুয়ারি সমন জারি করেছিল দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত। সিবিআইয়ের পেশ করা চার্জশিটের ভিত্তিতে আগামী ১৫ মার্চের মধ্যে লালুদের জবাব তলব করা হয় ওই সমনে। তার পরেই তৎপর হয়ে উঠেছে সিবিআই এবং ইডি। অসুস্থ লালু এবং তাঁর কন্যা মিসাকে গত মঙ্গলবার এই মামলায় সিবিআই টানা ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেছিল। রবিবারই কেন্দ্রীয় সংস্থাগুলিকে রাজনীতির হাতিয়ার করার অভিযোগ তুলে মোদিকে চিঠি দেন তেজস্বী। তারপরই বিহারের উপমুখ্যমন্ত্রীর বাড়িতে হানা দিল ইডি।

 

 

Related articles

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...