Wednesday, March 25, 2026

নিয়োগ বাতিলের তালিকায় মেয়ের নাম! ফেঁসে গিয়ে কী সাফাই দিচ্ছেন বিজেপি নেতা?

Date:

Share post:

নিয়োগ দুর্নীতি মামলার (Recruirment Scam) জট যত খুলছে, ততই উঠে আসছে নতুন নতুন তথ্য। আদালতের হস্তক্ষেপে সদ্য এসএসসি গ্রুপ-সি (Group C) নিয়োগ বাতিলের তালিকা প্রকাশিত হয়েছে। সেই তালিকায় জ্বল জ্বল করছে বিজেপি নেতার মেয়ের (BJP Leader Daughter) নাম। প্রাক্তন বিজেপি বিধায়ক দুলাল বরের (Dulal Bar) কন্যা বৈশাখী বরের নাম রয়েছে গ্রুপ-সি নিয়োগ বাতিলের তালিকায়। গতকাল, শুক্রবার আদালতের নির্দেশে চাকরি বাতিলের যে তালিকা প্রকাশিত হয়েছে সেখানে ৪২৮ নম্বরে নাম দুলাল বরের মেয়ে বৈশাখীর (Baishakhi)। অভিযোগ, বিজেপি নেতার জামাইয়ের সঙ্গে নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত চন্দন মণ্ডলের (Chandan Mondal) যোগাযোগ ছিল। সেই সুবাদেই চাকরি।

জানা গিয়েছে, উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরের একটি স্কুলে কর্মরত ছিলেন বিজেপি নেতা দুলাল বরের মেয়ে বৈশাখী।যদিও এ বিষয়ে মেয়ের শ্বশুর বাড়ির দিকেই আঙুল তুলেছেন বিজেপি নেতা। বাগদার প্রাক্তন বিধায়ক দুলাল বরের দাবি, তিনি কাউকে এক টাকাও কখনো দেননি। মেয়ের বিয়ের পরে কার সঙ্গে যোগাযোগ করেছে বা কিভাবে চাকরি পেয়েছে তা তিনি জানেন না। চন্দন মণ্ডলের সঙ্গে জামাইয়ের কোনও যোগাযোগ ছিল কি না তাও তিনি জানেন না বলেই দাবি।

দুলাল বরের কথায়, “পাঁচ-সাত বছর আগে মেয়ের বিয়ে হয়ে গিয়েছে৷ নদিয়ায় মেয়েকে বিয়ে দিয়েছিলাম৷ বারাকপুরে কোন একটি স্কুলে এসে চাকরি করে৷ কীভাবে চাকরি পেয়েছে তা মেয়েই বলতে পারবে৷ মেয়েদের বিয়ে হয়ে যাওয়ার পরে শ্বশুরবাড়ির প্রভাবই থাকে। আমি সারাজীবন কারও কাছ থেকে টাকা নিইনি কাওকে টাকা দিইওনি।”

তবে অভিযোগ, চন্দন মণ্ডকের সঙ্গে প্রাক্তন বিধায়ক তথা বিজেপি নেতা দুলাল বরের সরাসরি যোগাযোগ ছিল। বিজেপি নেতার বাড়িতে নিয়মিত আসা-যাওয়া ছিল চন্দনের। এখন ফেঁসে গিয়ে কিছু জানেন না বলে সাফাই গাইছেন বিজেপি নেতা।

 

 

Related articles

কেমন আছেন সোনিয়া গান্ধী: রাতে হাসপাতালে প্রিয়াঙ্কা

রাজ্যসভার সাংসদ তথা কংগ্রেসের সংসদীয় কমিটির চেয়ারপার্সন সোনিয়া গান্ধী (Sonia Gandhi) মঙ্গলবার রাতে আচমকা অসুস্থ হয় পড়ায় তাঁকে...

ভোটের আগে ২৩টি কমিটি-পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা মুখ্যমন্ত্রীর

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নিয়ম মেনে বিভিন্ন সরকারি সংস্থা, কমিটি ও পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী মমতা...

‘গোটা রাজ্য’ অ্যাডজুডিকেশনে! রাজ্যের মানুষের রক্তচাপ বাড়িয়ে নতুন ‘খেলা’ কমিশনের

নির্বাচন কমিশন চলতি এসআইআর প্রক্রিয়া যেভাবে এআই এবং কমিশনের নতুন নতুন উদ্ভাবনী ক্ষমতার দ্বারা পরিচালিত করছে তাতে গোটা...

বিরোধীদের তীব্র আপত্তি উড়িয়ে লোকসভায় পাশ রূপান্তরকামী সংশোধনী বিল

প্রবল বিতর্কের মধ্যেই মঙ্গলবার লোকসভায় পাশ হয়ে গেল রূপান্তরকামী ব্যক্তি (অধিকার সুরক্ষা) সংশোধনী বিল, ২০২৬। সংশোধিত এই বিল...