Wednesday, April 8, 2026

Kolkata Police : রবিবাসরীয় মহানগরীতে মহিলাদের ম্যারাথন !

Date:

Share post:

সুস্থ সমাজে নিরাপদে থাকতে পারবে নারী (Women Safety), ঠিক এই ভাবনাকে মাথায় রেখেই রবিবারের সকালে মহানগরীতে নারীর সুরক্ষার সোপান। রাজপথের পাঁচ কিলোমিটার জুড়ে মহিলাদের ম্যারাথনের আয়োজন করল কলকাতা পুলিশ (Kolkata Police)।

গত ৮ মার্চ বিশ্বজুড়ে আন্তর্জাতিক নারী দিবস (International Women’s Day) পালিত হয়েছে। সেই দিনের কথা মাথায় রেখে নারীদের প্রতি সম্মান জানিয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।কলকাতা পুলিশ অ্যাথলেটিক ক্লাবের (Kolkata Police Athletic Club) তরফ থেকে আজ রবিবার ১২ মার্চ ২০২৩ ভোর সাড়ে পাঁচটায় অনুষ্ঠিত হল ৫ কিমি কলকাতা উইমেন ম্যারাথন-২০২৩ (5 Km Kolkata Women Marathon 2023)। ছুটির সকালে এদিন ময়দান চত্বরে পুলিশ অ্যাথলেটিক ক্লাব থেকে শুরু করে ৫ কিলোমিটার দূরত্ব অতিক্রম করে এই ম্যারাথন। রবিবারের এই  প্রতিযোগিতায় সমাজের বিভিন্ন স্তরের মহিলারা (Woman) অংশগ্রহণ করেন। প্রায় সকলেই দৌড় সম্পূর্ণ করেন। গোটা সপ্তাহ জুড়েই কলকাতার বেশ কয়েকটি অঞ্চলে ম্যারাথন আয়োজন করা হয় বলে জানা যাচ্ছে।

রবিবারের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টলি অভিনেত্রী দেবলীনা দত্ত (Debleena Dutta), বাংলা ক্রিকেটের প্রাক্তন অধিনায়ক সম্বরণ বন্দ্যোপাধ্যায় (Sambaran Banerjee), ক্রীড়াবিদ ও বোর্ড মেম্বার স্নেহাশিস গঙ্গোপাধ্যায় (Snehasish Ganguly), ১৯৮১ বিশ্বকাপ ফুটবল ভারতীয় মহিলা দলের অধিনায়ক কুন্তলা ঘোষ দস্তিদার প্রমুখ। এছাড়া উপস্থিত ছিলেন কলকাতা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। আজকের এই প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন শিপ্রা সর্দার, দ্বিতীয় শ্যামলী সিং, তৃতীয় হয়েছেন প্রতিমা টুডু। উপস্থিত বিশিষ্টরা বিজয়ীদের হাতে উপহারের চেক ও স্মারক তুলে দেন।

প্রসঙ্গত এদিনই সল্টলেকে স্টেডিয়ামে মহিলাদের জন্য ছিল একটি বিশেষ ম্যারাথন। শাড়ি পরে এই ম্যারাথনে যোগ দিয়েছেন অংশগ্রহণকারীরা। সব মিলিয়ে নারী দিবসের সপ্তাহে কলকাতা মহানগরীতে রবিবাসরীয় সকাল ছিল জমজমাট।

 

Related articles

রাজনৈতিক কাজে যুক্ত থাকলেই কড়া ব্যবস্থা, শাস্তির হুঁশিয়ারি মুখ্যসচিবের

আসন্ন বিধানসভা নির্বাচনে স্বচ্ছতা বজায় রাখতে এবং সরকারি কর্মীদের নিরপেক্ষতা নিশ্চিত করতে নজিরবিহীন পদক্ষেপ করল রাজ্য প্রশাসন। সরকারি...

দাঁড়িয়ে থাকা বিমানে ধাক্কা গাড়ির! যাত্রী নিরাপত্তায় বড়সড় প্রশ্ন কলকাতা বিমানবন্দরে

অসামরিক বিমান পরিবহনের রাশ এখনও কতটা আলগা কেন্দ্রের বিমান মন্ত্রকের, ফের একবার প্রমাণ পাওয়া গেল। এবার বড়সড় দুর্ঘটনার...

পাত পেড়ে খেয়েছিলেন অমিত শাহ, এবার সেই বিশ্বাস পরিবার বাদ ভোটার তালিকা থেকে!

নির্বাচনে দিল্লি থেকে পরিযায়ী পাখির মতো আসেন বিজেপির নেতারা। চূড়ান্ত বাঙালি প্রেম দেখানোর খেলা চলে কয়েক মাস। আদতে...

চাপে পড়ে বিবৃতি! পাক-মন্ত্রীর হামলা হুমকি নিয়ে সাফাই পেশ রাজনাথের

পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী আচমকাই কলকাতা হামলার হুমকি দিলেন। বাংলায় নির্বাচন আবহে এই ধরনের উস্কানিমূলক কথায় বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্রের...