Wednesday, March 11, 2026

অজিদের বিরুদ্ধে দুরন্ত ইনিংস, ম‍্যাচের সেরা হয়ে কী বললেন বিরাট?

Date:

Share post:

প্রায় সাড়ে তিন বছর পর টেস্ট ক্রিকেটে শতরান। শুধু শতরানই নয়, রবিবার আহমেদাবাদ টেস্টের চতুর্থ দিনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ইনিংসে ১৮৬ রানের দুরন্ত ইনিংস খেলেন বিরাট কোহলি। বিরাটের এই পারফরম্যান্সের সুবাদে ম‍্যাচের সেরাও হয়েছেন তিনি। তাঁর এই পারফরম্যান্সের খুশি বিরাট অনুরাগীরা। খুশি বিরাট নিজেও। ম‍্যাচ শেষে জানালেন স্বয়ং বিরাট নিজেই।

এদিন ম‍্যাচ শেষে কোহলি বলেন,” একজন ক্রিকেটার হিসাবে নিজের কাছে যে প্রত্যাশা থাকে সেটা আমার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। যেভাবে খেলতে চাই, সেভাবে টেস্ট ক্রিকেট খেলতে পারছিলাম না। গত ১০ বছর যেভাবে খেলেছি, তেমন খেলতে পারছিলাম না। তাই একটু সময় নিচ্ছিলাম। আগের মতো খেলার চেষ্টা করছিলাম। নাগপুরের প্রথম ইনিংসেই বুঝতে পেরেছিলাম, অনেকটা ভাল ব্যাট করছি।”

এখানেই না থেমে বিরাট আরও বলেন,” আমাদের লক্ষ্য থাকে দলের জন্য যত বেশি সম্ভব সময় ব্যাট করা। সব সময় উইকেটে থাকার চেষ্টা করি। একটা পর্যায় পর্যন্ত উইকেটে থাকতে পারলেও আগের মতো পারছিলাম না কিছু দিন। এজন্য কিছুটা হতাশ লাগছিল। এই টেস্টটা আবার আগের মতো করে খেলতে পেরে ভাল লাগছে। যে ভাবে চেয়েছিলাম, সেভাবেই খেলতে পেরেছি। ভাল লেগেছে। বলতে পারেন নিজের খেলায় আমি খুশি। কাউকে ভুল প্রমাণ করার ছিল না। কেন মাঠে নামছি, সেটা নিজের কাছে আরও যুক্তিগ্রাহ্য করতে চাইছিলাম। ৬০ রানে অপরাজিত থাকার সময় ইতিবাচক ব্যাট করার পরিকল্পনা করেছিলাম। কিন্তু আমাদের দুর্ভাগ্য শ্রেয়স আইয়র চোটের জন্য ব্যাট করতে পারল না। একজন ব্যাটার কমে যায় আমাদের। তখন ঠিক করি দীর্ঘ সময় উইকেটে থাকতেই হবে।”

আরও পড়ুন:ড্র ভারত-অস্ট্রেলিয়া চতুর্থ টেস্ট, ২-১ ফলে বর্ডার-গাভাস্কর ট্রফি জয় ভারতের


 

spot_img

Related articles

ভ্যানিশ কুমার কি এবার কৈফিয়ত চাইবেন? সৌমেন্দুর ভিডিও পোস্ট করে সরব তৃণমূল

বাংলায় নাকি শান্তিতে নির্বাচন হয় না। এই অভিযোগে সকাল থেকে বাজার গরম করছে বিজেপি। আর তাদের দোসর নির্বাচন...

যুদ্ধের মধ্যেই হরমুজে আটকে বাংলার যুবকরা! চিন্তায় পরিবার

পশ্চিম এশিয়ার যুদ্ধের (Iran Israel War Impact) জেরে ক্রমশ বাড়ছে চিন্তা। হরমুজ প্রণালী ও পার্শ্ববর্তী সমুদ্রপথে আটকে (Strait...

গোটা দেশে গ্যাসের হাহাকার: সরবরাহ স্বাভাবিক, প্রমাণের চেষ্টা কেন্দ্রের

জ্বালানি সংকট কাটাতে হিমসিম কেন্দ্রের মোদি সরকার। টানা তিন দিন গোটা দেশের বিভিন্ন প্রান্তে নিঃশেষ বাণিজ্যিক গ্যাস। ঘরোয়া...

সংকট মোকাবিলায় SOP করবে রাজ্য: ঘোষণা মুখ্যমন্ত্রীর, মজুত জ্বালানি বাংলার বাইরে না পাঠানোর আর্জি

পশ্চিম এশিয়ায় যুদ্ধের আঁচ দেশের জ্বালানিতে (LPG)। সঙ্কট রান্নাঘর থেকে পরিবহনে। এই পরিস্থিতিতে বুধবার বিকেলে জরুরি ভিত্তিতে তিনটি...