Saturday, April 4, 2026

অস্কারে নেই রেড কার্পেট ! চমকে উঠলেন তারকারা

Date:

Share post:

হলিউডের ডলবি থিয়েটারে (Dolby Theatre) জমজমাট ২০২৩ এর অস্কার (Oscar2023)। উন্মাদনার পারদ চড়েছিল ভারতবাসীর মনেও। এসেছে গর্বের সাফল্য। অস্কারের মঞ্চে বলি অভিনেত্রী দীপিকা (Deepika Padukone), সম্মানিত RRR সিনেমার গান, সঙ্গে আলোচনা সমালোচনার ঝড়। কিন্তু এসবের মাঝেই লাইম লাইট কেড়ে নিল অস্কারের কার্পেট (Oscar Carpet)। বরাবরই বিশ্বের সিনেমাপ্রেমীদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে অ্যাকাডেমি অ্যাওয়ার্ড (Academy Award)। দীর্ঘ কয়েক দশক ধরে অনেক কিছু বদলে গেলেও ছয় দশক ধরে একই ছিল ‘রেড কার্পেট’(Red Carpet) তথা লাল গালিচা। এবারে সেখানেই রং বদল! লাল রং বদলে হল সোনালি (Champagne Colour) ।

সৃজনশীল নির্দেশক লিজা লাভ এবং রাউল আভিলার (Liza Love and Raul Avilar) পরামর্শে বদলে গেল এই বছরের অস্কারের রেড কার্পেটের রং। ছিল লাল হল সোনালি (Champagne carpet)। ২০২৩ এর অস্কার (Oscar 2023) মঞ্চে আর রেড কার্পেটে হাঁটা হল না অতিথিদের। তবে বদল শুধু কার্পেটে নয় , পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সময়সীমা পর্যন্ত বদলে গেছে। অস্কার পুরস্কার প্রদানের সময় গোধূলিতে অর্থাৎ সূর্যাস্তের সময়। অনেকটা সেই সূর্যাস্তের রঙের সঙ্গে সঙ্গতি রেখেই রেড কার্পেট সোনালি কার্পেট হয়েছে, জানালেন লিজা। যদিও তারকারা অবশ্য ভিন্ন মত পোষণ করেছেন। কেউ বলছেন তাঁর পোশাকের সঙ্গে মিলেছে এই কার্পেটের রং, কেউ মজা করে বলছেন র*ক্তপাত বিহীন এবারের অস্কার। তবে অনেকেই মনে করছেন লাল রং হল র*ক্তের , আর এই মঞ্চ থেকে শান্তির বার্তা দিতে চেয়েছেন অস্কারের আয়োজকরা। তবে যে যাই ভাবুন না কেন, দর্শকরা বলছেন এ হল অন্যরকম অস্কার।

 

Related articles

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...