Wednesday, June 24, 2026

জিরো টলারেন্স, তো*লাবাজির অভিযোগ উঠতেই ফের এক যুবনেতাকে বহিষ্কার করল তৃণমূল

Date:

Share post:

দুর্নীতি, তোলাবাজি, অন্যায়ের সঙ্গে আপোষ নয়। জিরো টলারেন্স নীতি নিয়ে ফের একবার দলের অবস্থান বুঝিয়ে দিল তৃণমূল কংগ্রেস। সম্প্রতি নিয়োগ দুর্নীতি অভিযুক্ত দুই যুবনেতা কুন্তল ঘোষ ও শান্তনু বন্দ্যোপাধ্যায়কে দোষ প্রমাণ হওয়ার আগেই বহিষ্কার করেছে তৃণমূল। আতস কাঁচের নীচে সর্বস্তরের নেতাদের ভাবমূর্তি যাচাই করছে ঘাসফুল শিবির।

এবার আর্থিক দুর্নীতি ও অনৈতিক কাজের জন্য পানিহাটির যুব সভাপতি সোমনাথ ভট্টাচার্যকে দল থেকে বহিষ্কার করল তৃণমূল কংগ্রেস। সম্প্রতি, পানিহাটি পৌরসভার ১৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল যুব কংগ্রেস সভাপতি সোমনাথ ভট্টাচার্যের নামে আর্থিক দুর্নীতি ও অনৈতিক কাজের অভিযোগ আসছিল শীর্ষ নেতৃত্বের কাছে। সূত্রের খবর, সেই অভিযোগ যাচাইয়ের পর দলের স্বচ্ছতা বজায় রাখার জন্য দেরি না করে তৃণমূল যুব সভাপতি সোমনাথ ভট্টাচার্যকে দল থেকে বহিষ্কার করল তৃণমূল।

অভিযোগ, সোমনাথ ভট্টাচার্যের পানিহাটি পৌরসভা এলাকায় সরকারি ঘর পাইয়ে দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকার প্রতারণা করেছেন। তাই শুধু দল থেকে বহিষ্কার নয়, পৌরসভার চাকরি থেকেও বরখাস্ত করা হয় এই তৃণমূল যুব সভাপতিকে। তাঁর বিরুদ্ধে দলীয় পর্যায়ে তদন্ত শুরু করা হয়েছে বলে জানা গিয়েছে। অভিযোগ প্রমাণিত হলে নেওয়া হবে আইনি ব্যবস্থাও।

এই প্রসঙ্গে উত্তর পানিহাটি যুব তৃণমূল কংগ্রেস সভাপতি পার্থ চৌধুরী বলেন, “দলের উচ্চ-নেতৃত্বের কাছে ওনার নামে অনেক অভিযোগ জমা পড়েছিল। দলের কোনও কর্মসূচিতে থাকতেন না, অথচ দলের নাম ভাঙিয়ে ওনার নামে অনেক টাকা নেওয়ারও অভিযোগ উঠছিল। এর আগে বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায় তাঁকে দফতর থেকে সরিয়ে দেন। লাগাতার অভিযোগের জেরেই ওনাকে দল থেকে বহিষ্কার করা হল।”

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...