Saturday, April 4, 2026

বিরাটের টোটকায় জয়ে ফিরল স্মৃতিরা, ভিডিও প্রকাশ আরসিবির

Date:

Share post:

দাদার টোটকায় ম‍্যাচে ফিরল বোনেরা। হ‍্যাঁ, ঠিকই শুনছেন, বিরাট কোহলির টোটকায় ম‍্যাচে ফিরল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের মহিলা দল। স্মৃতি মান্ধনা, রিচা ঘোষদের সঙ্গে বুধবার গিয়ে দেখা করেন বিরাট। আর তারপরেই মরশুমের প্রথম জয় তুলে নিল আরসিবি। হারিয়ে দেয় ইউপি ওয়ারিয়র্সকে। ম‍্যাচ শেষে এক ক্রিকেটার বলেই দিলেন, কোহলির বার্তায় উজ্জীবিত হয়েই তাঁরা ভাল খেলতে পেরেছেন।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজ খেলতে মুম্বইতে গিয়েছেন কোহলি। সেখানেই চলছে ডব্লিউপিএল। সেখানে গিয়েই স্মৃতি, রিচাদের সঙ্গে দেখা করেন কোহলি। নিজের ক্রিকেটজীবনের ব্যর্থতা এবং সাফল্যের কথা তুলে ধরেন ভারতের প্রাক্তন অধিনায়ক। এদিন আরসিবি যে ভিডিও পোস্ট করেছে সেখানে কোহলি বলেছেন, “আমি ১৫ বছর ধরে আইপিএল খেলছি। এখনও ট্রফি জিতিনি। কিন্তু প্রতি বছর নতুন উদ্যমে খেলতে নামার পথে সেটা বাধা হয়ে দাঁড়ায় না। ওটাই আমার কাজ। প্রতি ম্যাচ এবং প্রত্যেকটা প্রতিযোগিতায় সমান তাগিদ নিয়ে খেলতে নামি।”

এখানেই না থেমে বিরাট আরও বলেন,”জিততে পারলে ভাল। না জিতলে কখনও এই চিন্তাভাবনা করি না, যে ট্রফি হাতে এলেই আমি বড় কোনও ক্রিকেটার হয়ে যাব এবং খুব খুশি হব। এভাবে হয় না। সব সময় আমাদের উচিত সুযোগের কথা চিন্তা করা। এখন পরিস্থিতি খারাপ থাকতেই পারে। কিন্তু তার উল্টো দিকও রয়েছে। কখনও এর থেকে খারাপ পরিস্থিতি আসতে পারে। আবার দারুণ ভাল কিছু হতে পারে। আইপিএল জিতিনি ঠিকই, কিন্তু আমাদের সমর্থকরা বিশ্বের অন্যতম সেরা। তার কারণ, প্রতিটা ম্যাচে আমরা জেতার ব্যাপারে দায়বদ্ধ। এটাই সমর্থকরা বেশি ভালবাসে। প্রতি বছর ট্রফি জেতার কোনও নিশ্চয়তা থাকে না। কিন্তু প্রতি ম্যাচে ১১০ শতাংশ দেওয়া আমাদের হাতে থাকে।”

আরও পড়ুন:দিল্লি ক‍্যাপিটালসে বড় ভূমিকায় সৌরভ গঙ্গোপাধ্যায়, কোন কোন দায়িত্বে মহারাজ

 

Related articles

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...