Monday, April 13, 2026

টসে জিতে কেন বল করার সিদ্ধান্ত? জানালেন হার্দিক

Date:

Share post:

আজ থেকে শুরু হল ভারত-অস্ট্রেলিয়া একদিনের সিরিজ। মুম্বয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে প্রথম ম‍্যাচে নেমেছে দুই’দল। এই ম‍্যাচে নেই ভারত অধিনায়ক রোহিত শর্মা। দলকে নেতৃত্ব দিচ্ছেন হার্দিক পান্ডিয়া। এদিন টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন হার্দিক। কেন প্রথমে বল করার সিদ্ধান্ত নিলেন হার্দিক? কেন সহজ উইকেটে প্রথমে ব্যাট করবে না? উত্তর দিলেন হার্দিক।

এদিন টসের পর হার্দিক বলেন,” এই বছর একদিনের বিশ্বকাপ রয়েছে। এই ম্যাচগুলিকে আমরা বিশ্বকাপের প্রস্তুতি হিসাবে দেখছি। তাই প্রথমে ফিল্ডিং করব আমরা। রান তাড়া করতে চাই। দলকে কঠিন পরিস্থিতির মধ্যে ফেলতে চাই। বলতে পারেন এই সিরিজ আমাদের কাছে পরীক্ষার মতো।”

চলতি বছর অক্টোবর মাসে ভারতের মাটিতে বসতে চলেছে একদিনের বিশ্বকাপ। সেই টুর্নামেন্টের আগে নিজেদের ভালো মতন ঝালিয়ে নিতেন চায় টিম ইন্ডিয়া। ভারতীয় দল আসলে বিশ্বকাপের জন্য নিজেদের সব পরিস্থিতি মোকাবিলা করার মতো করে গড়ে তুলতে চাইছে। আর সেটাই সোজাসুজি বলে দিলেন হার্দিক।

আরও পড়ুন:পন্থকে ‘প্যান্টি’ নাম শাস্ত্রীর, সোশ্যাল মিডিয়ায় চরম ট্রোলড ভারতের প্রাক্তন কোচ


 

Related articles

চার দশকের ভোটার অথচ আজ ঠাঁই ট্রাইব্যুনালের লাইনে! কেন এই চরম হয়রানি? ক্ষোভ রায়গঞ্জে

কয়েক দশক ধরে নিজের দেশেই বাস, হাতে রয়েছে জমির দলিল থেকে শুরু করে বৈধ পরিচয়পত্র। অথচ ভোটার তালিকার...

ভোটের মুখে কলকাতা পুলিশে বড় রদবদল, লালবাজারের শীর্ষ স্তরে দায়িত্ব বদল কমিশনের

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার মুখে কলকাতা পুলিশের প্রশাসনিক কাঠামোয় বড়সড় রদবদল করল নির্বাচন কমিশন। যুগ্ম কমিশনার ও অতিরিক্ত...

‘দেশ বিক্রি করে দিয়েছেন কেন?’ আসানসোলে মোদিকে তোপ দেগে কর্মসংস্থানের বার্তা মমতার

শিল্পাঞ্চল আসানসোলের মাটি থেকে লোকসভা নির্বাচনের সুর বেঁধে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার আসানসোলের এডিডিএ গ্রাউন্ডে এক...

ISL:  পিছিয়ে থেকেও দুরন্ত জয়, লিগের লড়াইয়ে ফিরল বাগান

তিন ম্যাচ পর জয়ের সরণিতে মোহনবাগান(Mohun bagan)। রবিবার যুবভারতীতে জয়ে ফিরল মোহনবাগান(Mohun bagan)। পাঞ্জাব এফসির বিরুদ্ধে ৩-২ গোলে...