Monday, April 6, 2026

Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) ২০২২-২৩ আইএসএল চ‍্যাম্পিয়ন এটিকে মোহনবাগান। শনিবার গোয়ার ফতোরদা স্টেডিয়ামে বেঙ্গালুরু এফসিকে টাইব্রেকারে ৪-৩ গোলে হারাল জুয়ান ফেরান্দোর দল। টাইব্রেকারে দুরন্ত সেভ বাগান গোলরক্ষক বিশাল কাইথের।

২) সরল এটিকে। পরবর্তী মরশুম থেকে মোহনবাগান খেলবে মোহনবাগান সুপার জায়ান্টস নামে। শনিবার ফাতোরদা স্টেডিয়ামে ২০২২-২৩ আইএসএল চ‍্যাম্পিয়ন হয়ে ঘোষণা করলেন এটিকে মোহনবাগান কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা।

৩) মোহনবাগানকে শুভেচ্ছা জানালেন মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায়। জয়ের পর মুখ‍্যমন্ত্রী টুইট করে লেখেন, চ‍্যাম্পিয়ন মোহনবাগান। অনেক অনেক শুভেচ্ছা মোহনবাগানকে। অসাধারণ পারফরম্যান্স আইএসএল-এ। তোমাদের কঠোর পরিশ্রম, তোমাদের ফুটবলের প্রতি ভালোবাসা।

৪) মায়ামি ওপেন খেলা হচ্ছে না টেনিস তারকা নোভাক জোকোভিচের। কোভিডের টিকা নেননি জোকোভিচ। আর সেই কারণেই আমেরিকা ভিসা দিল না জোকারকে। করোনার টিকা নেননি এমন কোন ব‍্যক্তিকে দেশে প্রবেশ করতে দিচ্ছে না আমেরিকা।

৫) অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম‍্যাচ শেষে সতীর্থদের প্রশংসায় মাতলেন ভারত অধিনায়ক হার্দিক পান্ডিয়া। বললেন, সতীর্থদের নিয়ে আমি গর্বিত। ম‍্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে হার্দিক বলেন,” শেষের দিকে কেএল এবং জাড্ডু বুদ্ধিমত্তার সঙ্গে ব্যাট করেছে।

আরও পড়ুন:সরল এটিকে, পরবর্তী মরশুম থেকে মোহনবাগান খেলবে মোহনবাগান সুপার জায়ান্টস নামে

 

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...