Saturday, April 4, 2026

দেশ বিরোধিতার প্রশ্নই ওঠে না! লন্ডনে করা মন্তব্যের কী ব্যাখ্যা দিলেন রাহুল?

Date:

Share post:

লন্ডনে (London) গিয়ে সংসদীয় কমিটির (Parliament Panel Meet) বৈঠকে বিতর্কিত মন্তব্য করে বেশ বিপাকে কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। এবার সেই ইস্যুতেই মুখ খুললেন সোনিয়া তনয়। তবে রাহুল স্পষ্ট জানিয়েছেন, গণতান্ত্রিক পরিবেশ নিয়ে প্রশ্ন তুললেই দেশবিরোধিতা করা হয় না। আর শনিবার জি২০ (G20) সংক্রান্ত কমিটির বৈঠকে কংগ্রেস এবং বিজেপি সাংসদরা (BJP MP) প্রবল তর্কবিতর্কে জড়িয়ে পড়েন। উল্লেখ্য, কিছুদিন আগেই কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের (Cambridge University) একটি অনুষ্ঠানে রাহুল গান্ধী বলেন, ভারতে গণতন্ত্র (Democracy) এবং বিরোধীদের ‘কণ্ঠরোধ’ করা হচ্ছে। আর তার জেরেই বিপদের মুখে পড়েছে ভারতের গণতন্ত্র। কংগ্রেস সাংসদ আরও বলেন, বিরোধী নেতাদের বিরুদ্ধে এমন কিছু ঘটনায় মামলা দায়ের হয়, যা আদৌ করা যায় না।

আর এমন মন্তব্যের পরই বিদেশে গিয়ে দেশ ও সংসদের অপমান করেছেন রাহুলের বিরুদ্ধে অভিযোগ তোলে বিজেপি। সংসদেও বিষয়টি নিয়ে চরম হই-হট্টগোল চলছে। এদিকে রাহুলের মন্তব্যের পর তাঁর সাংসদ পদ বাতিলের দাবিও তুলছে বিজেপি। তবে সংসদের বিতর্কের আঁচ লাগে জি২০ নিয়ে সংসদীয় কমিটির বৈঠকেও। বিদেশ মন্ত্রকের ওই প্যানেলের বৈঠকে রাহুল সরাসরি জানান, তিনি শুধুমাত্র ভারতের বর্তমান গণতন্ত্রের অবস্থার কথা তুলে ধরেছিলেন। পাশাপাশি কোনও বিদেশি পদক্ষেপ ছাড়া ভারত নিজেই সেই সমস্যার সমাধান করতে পারে বলেও জানিয়েছিলেন তিনি। এরপর রাহুল আরও কিছু বলতে গেলে তাঁকে বাধা দেন বিজেপি সাংসদরা। তাঁরা দাবি করতে থাকেন রাহুল দেশকে বিদেশের মাটিতে অসম্মান করে এসেছেন। তাই তাঁর আর কোনও কথা বলা সাজে না।

তবে কংগ্রেসের (Congress) পক্ষ থেকে জানানো হয়েছে, রাহুল গান্ধী লন্ডনে বলেছিলেন, দুর্বল গণতন্ত্র ভারতের অভ্যন্তরীণ সমস্যা। এর সমাধান আমরা খুঁজব। এই কথাকে স্বাগত জানানো উচিত। এর জন্য ক্ষমা চাওয়া উচিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi)। যিনি বিদেশে গিয়ে দেশের অপমান করেছেন।

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...