Thursday, April 2, 2026

এশিয়া কাপে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেবে বিসিসিআই, সুর বদল অনুরাগ ঠাকুরের

Date:

Share post:

২০২৩ এশিয়া কাপ ক্রিকেট আয়োজন নিয়ে গত বছর থেকেই ভারত ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের মধ্যে দড়ি টানাটানি চলছে। এবছর এশিয়া কাপ আয়োজনের দায়িত্ব পাকিস্তানের উপর। কিন্তু পাকিস্তানে এশিয়া কাপ খেলতে যেতে রাজি নয় ভারত। অন্যদিকে, পাকিস্তান ক্রিকেট বোর্ডও আয়োজনের দায়িত্ব ছাড়তে নারাজ। এই অবস্থায় সোমবারই এশিয়া কাপ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে দুবাইয়ের বৈঠকে।

আজ ICC ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের কর্তাদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হবে। এই বৈঠকে পাকিস্তান ক্রিকেট বোর্ড নিজেদের বক্তব্য তুলে ধরতে পারবে এশিয়া কাপ আয়োজন সংক্রান্ত বিষয়ে। তাদের দেশে এশিয়া কাপ আয়োজনের ব্যাপারে ভারত যে আপত্তি তুলেছে, তা নিয়ে নিজেদের বক্তব্য তুলে ধরবে পাকিস্তান। পাকিস্তান ক্রিকেট বোর্ডের অন্তর্বর্তীকালীন কমিটির চেয়ারম্যান নাজম শেট্টির নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধিদল দুবাই গিয়েছেন। তাঁরা ভারতীয় বোর্ড প্রেসিডেন্ট জয় শাহর সঙ্গেও আলোচনা করবেন।

এই পরিস্থিতিতে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর (Anurag Thkaur) সাফ জানিয়ে দিলেন, এই টুর্নামেন্টে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেবে ভারতীয় বোর্ডই। প্রসঙ্গত, নিরাপত্তার কারণে ভারতীয় ক্রিকেটারদের পাকিস্তানে পাঠাতে নারাজ কেন্দ্র। ফলে এই টুর্নামেন্টে রোহিত শর্মারা নামতে পারবেন কিনা, তা নিয়ে প্রশ্ন রয়েই যাচ্ছে।গত বছর অক্টোবর মাসে অবশ্য অনুরাগ বলেছিলেন, ভারতীয় দল (Indian Cricket Team) পাকিস্তানে খেলতে যাবে কিনা, সেই সিদ্ধান্ত নেবে স্বরাষ্ট্র মন্ত্রক। তবে রবিবার তিনি বলেন, “ভারত আদৌ এশিয়া কাপে খেলবে কিনা, সেই সিদ্ধান্ত নেবে বিসিসিআই (BCCI)। বোর্ডের তরফে যা বলা হবে, তার ভিত্তিতেই পরবর্তী সিদ্ধান্ত নেবে ক্রীড়া মন্ত্রক ও স্বরাষ্ট্র মন্ত্রক।”

 

 

 

Related articles

নতুন করে যুদ্ধের মেঘ: প্রস্তুতিতে বৈঠকে প্রধানমন্ত্রী

পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানির দাম নিয়ন্ত্রণে নাজেহাল মোদি সরকার। এই পরিস্থিতিতে হয়রানি শুধুই সাধারণ মানুষের। দেশের অর্থনৈতিক...

ভোটার তালিকা থেকে বাদ: বিক্ষোভের জেরে কালিয়াচকে আটকে ৭ বিচারবিভাগীয় আধিকারিক

রাজ্যে এসআইআর-এর অ্যাডজুডিকেশন মামলাগুলির নিষ্পত্তি শুরু হতেই প্রায় ৪৫ শতাংশ মানুষের নাম বাদ পড়েছে। যার জেরে রাজ্যের উত্তর...

IPL: পিচ নিয়ে অবস্থান স্পষ্ট নায়ারের, পাথিরানাকে নিয়েও দিলেন বড় আপডেট

চলতি মরশুমের আইপিএলেরর (IPL) শুরুটা একে বারেই ভালো হয়নি কেকেআরের(KKR) ।ঘরের মাঠে প্রথম ম্যাচেই জয়ের স্বাদ পেতে মরিয়া...

প্রথম ম্যাচে ব্রাত্য, লখনউ জার্সিতে নিজেকে প্রমাণ করতে চান সচিন পুত্র

আইপিএলের মঞ্চে  নতুন অধ্যায় শুরু করতে চলেছেন সচিন পুত্র অর্জুন তেন্ডুলকর(Arjun Tendulkar)। দীর্ঘ ৫ বছর মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে...