Saturday, April 4, 2026

ভারত-পাক সিরিজ শুরুর জন‍্য এই বিশেষ মানুষের কাছে আবেদন করতে চান আফ্রিদি

Date:

Share post:

পাকিস্তানে এশিয়া কাপ খেলতে যাবে না, একথা আগেই জানিয়ে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ। এশিয়া কাপ অন‍্য দেশে সরিয়ে নেওয়ার পরিকল্পনা চলছে। এই নিয়ে বেশ চর্চায় ক্রিকেট মহল। আর এবার এই মুখ খুললেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার শাহিদ আফ্রিদি। পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক মনে করেন দুই দেশের মধ্যে ক্রিকেট হতে দেওয়া উচিত। আর সেই কারণেই নরেন্দ্র মোদির কাছে আবেদন করতে চান আফ্রিদি। আফ্রিদি মনে করেন, ভারতীয় ক্রিকেট বোর্ড ক্ষমতাবান।

এই নিয়ে এক সাক্ষাৎকারে আফ্রিদি বলেন,”আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে আবেদন করব যাতে ক্রিকেট হতে পারে দুই দলের মধ্যে। আমি বলব না পাকিস্তান ক্রিকেট বোর্ডের ক্ষমতা নেই। কিন্তু কিছু জায়গায় ভারতীয় বোর্ড এগিয়ে। ”

এখানেই না থেমে আফ্রিদি আরও বলেন,” ভারতীয় দলে এখনও আমার অনেক বন্ধু রয়েছে। দেখা হলে আমরা আড্ডা দিই। এই তো আগের দিন সুরেশ রায়নার সঙ্গে দেখা হয়েছিল। ওর কাছে আমি একটা ব্যাট চেয়েছিলাম। ও ব্যাট দিল।”

পাকিস্তানে খেলা হলে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠবে না বলে মনে করছেন আফ্রিদি। তিনি বলেন,” বেশ কিছু আন্তর্জাতিক দল পাকিস্তানে এসে সিরিজ খেলে গেল। নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আর প্রশ্ন উঠবে বলে মনে হয় না। ভারত থেকে আমরা বেশ কয়েক বার হুঁশিয়ারি পেয়েছি, কিন্তু দুই দেশের সরকার যদি রাজি থাকে তা হলে সিরিজ ঠিক হবে। কিছু মানুষ চান ভারত এবং পাকিস্তানের মধ্যে ক্রিকেট যাতে খেলাই না হয়। এর আগে এক ভারতীয় আমাদের হুমকি দিয়েছিল। তাঁর নাম আমি নিতে চাই না। কিন্তু সেসব হুমকি উড়িয়ে দিয়ে আমরা ভারতে খেলতে যাই। এবং ভারতীয়রা আমাদের দারুণভাবে স্বাগত জানিয়েছেন।”

আরও পড়ুন:কুম্বলের পর শাস্ত্রী নন, সেহবাগকে ভারতীয় দলের কোচ হওয়ার প্রস্তাব দিয়েছিলেন কোহলি, জানালেন বীরু

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...