Monday, April 6, 2026

ইডির নজরে অয়ন ঘনিষ্ঠ বান্ধবী! কে এই রহস্যময়ী ?

Date:

Share post:

ইডির নজরে এ বার নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত প্রোমোটার অয়ন শীলের ঘনিষ্ঠ বান্ধবী। তাঁকে নিয়ে খোঁজখবর শুরু করেছে ইডি। ঘটনাচক্রে রবিবার অয়নের বাড়ি থেকে উদ্ধার হওয়া বেশ কিছু নথিতে শ্বেতা চক্রবর্তী নামে এক মহিলার নাম পাওয়া গিয়েছে। শ্বেতা নামের ওই মহিলার গাড়ি কেনার এবং সম্পত্তি হাতবদলের কাগজ পাওয়া গিয়েছে অয়নের বাড়ি থেকে প্রাপ্ত নথিপত্রের মধ্যে। তবে শ্বেতাই অয়নের ঘনিষ্ঠ সেই বান্ধবী কি না সে বিষয়ে রহস্য দানা বাঁধছে।

প্রশ্ন উঠেছে কে এই রহস্যময়ী?  জানা গিয়েছে,  অয়নের প্রযোজনা সংস্থার ছবিতেও অভিনয় করার কথা ছিল শ্বেতা চক্রবর্তী নামের এক অভিনেত্রীর। তিনিই অয়নের বাড়ি থেকে প্রাপ্ত নথিতে নাম থাকা শ্বেতা কি না, তা নিয়েও ইডি নিশ্চিত হতে চাইছে।অয়নের নথিতে শ্বেতার নাম থাকায় তাঁর সঙ্গেও লেনদেনের কোনও হিসাব পাওয়া যায় কি না তা-ও খতিয়ে দেখা হবে বলে মনে করা হচ্ছে। যদিও শ্বেতা নামের কাউকে এখনও ইডির তরফে তলব করা হয়নি।

ইডি সূত্রে খবর, অয়ন শীলকে জিজ্ঞাসাবাদের সময় এবং তার মোবাইল খতিয়ে দেখে আরও এক নারীর খোঁজ মিলেছে। নাম শ্বেতা চক্রবর্তী, পেশায় এক মডেল। তাঁর বাবা সরকারি কর্মী।দুজনের হোয়াটসঅ্যাপ চ্যাট দেখেও তাজ্জব তদন্তকারীরা। অয়ন শ্বেতাকে হোয়াটসঅ্যাপে লেখেন, বাড়ি থেকে সব ডকুমেন্ট সরিয়ে ফেলো। টাকা-পয়সা যা আছে সব সরাও। ইডি রেট হতে পারে।

ইডি আধিকারিকদের দাবি, অয়ন এবং শ্বেতার মধ্যে অনেক দিনের চেনা পরিচিতি রয়েছে। শ্বেতার ব্যাঙ্ক অ্যাকাউন্টে মোটা টাকার লেনদেনও হয়েছে বলে ধারনা ইডির। খুব শিগগিরই শ্বেতাকে জিজ্ঞাসাবাদ করতে পারেন তাঁরা।

 

 

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...