Friday, April 3, 2026

পাঁচ বছরে চাকরি ছেড়েছেন ৫০ হাজার CAPF কর্মী !

Date:

Share post:

সংসদীয় প্যানেলে প্রকাশিত স্বরাষ্ট্র মন্ত্রকের (MHA) নয়া রিপোর্ট ঘিরে বাড়ছে জল্পনা। গত ৫ বছরে প্রায় ৫০০০০ সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স ( CAPF)কর্মী চাকরি ছেড়েছেন বলে জানান হয়েছে। গত ১৭ মার্চ রাজ্যসভায় পেশ করা এমএইচ-এর অনুদানের প্রতিবেদনের ভিত্তিতে সংসদীয় কমিটি গত পাঁচ বছরে আত্মহত্যা এবং নিখোঁজ অ্যাকশন (এমআইএ) সহ CAPF-ভিত্তিক অ্যাট্রিশন সম্পর্কে জানতে চাওয়া হয়েছিল। সেখানেই জানা গেছে যে ২০১৮ সাল থেকে ২০২২ সালের মধ্যে ৬৫৪ জন CAPF কর্মী আত্মহত্যা করেছেন। এই হার সবচেয়ে বেশি দেখা গেছে কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ ফোর্স (CRPF), বর্ডার সিকিউরিটি ফোর্স (BSF) -এর ক্ষেত্রে। এই ঘটনা সবচেয়ে কম ন্যাশনাল সিকিউরিটি গার্ডে (NSG)।

স্বরাষ্ট্র মন্ত্রকের প্রকাশিত রিপোর্টে বলা হয়েছে ২০২২ সালে প্রায় ১১ হাজার ৮৮৪ জন কর্মী কাজ ছেড়ে দেন। সাম্প্রতিক সময়ের মধ্যে এটাই সবথেকে বড় পরিসংখ্যান বলে মনে করা হচ্ছে। ২০১৮ সাল থেকে ২০২২ সালের মধ্যে বিগত পাঁচ বছরে CAPF-এ এই অবক্ষয়ের সংখ্যা ছিল ৫০ হাজার ১৫৫। সবচেয়ে বেশি সংখ্যায় কাজ ছেড়েছেন BSF, CRPF কর্মীরা। সর্বনিম্ন অ্যাট্রিশন হল SSB-তে। ২০২১ এবং ২০২২ সালের মধ্যে আসাম রাইফেলস-এ এই ক্ষতি ১২৩ থেকে বেড়ে হল ৫৩৭। সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স ছেড়ে আসা কর্মী সংখ্যাও ছাড়িয়েছে দেড় হাজারের গণ্ডি। কমিটির তরফ থেকে বলা হয়েছে যে ক্ষতি CAPF-তে কাজের পরিস্থিতি প্রভাবিত হতে পারে। কর্মীদের বাহিনীতে রাখার জন্য নানা ধরণের অনুপ্রেরণামূলক পদক্ষেপ করার চিন্তা চলছে বলেই স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে খবর। সেক্ষেত্রে কাজের অবস্থার উল্লেখযোগ্যভাবে উন্নতি করার জন্য জরুরি ব্যবস্থা নেওয়া যেতে পারে বলে মনে করা হচ্ছে।

 

Related articles

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...