Monday, April 6, 2026

খ.লিস্তানি নেতার বিরুদ্ধে লুকআউট নোটিশ এবং জামিন অযোগ্য পরোয়ানা জারি করল পুলিশ

Date:

Share post:

পুলিশের চোখে ধুলো দিয়ে অমৃতপালের পালিয়ে যাওয়ার একটি ভিডিয়ো সম্প্রতি ভাইরাল হয়েছে। তাই খলিস্তানি নেতাকে খুঁজে বার করতে বেশ চাপে রয়েছে পাঞ্জাব পুলিশ। বিভিন্ন রাজ্য এবং কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলির সাহায্যও নিচ্ছে তারা। ইতিমধ্যেই অমৃতপালের বিরুদ্ধে লুকআউট নোটিশ এবং জামিন অযোগ্য পরোয়ানা জারি করেছে পাঞ্জাব পুলিশ। যদিও এখনও খোঁজ মেলেনি অমৃতপালের।

আরও পড়ুন:খলিস্তানি নেতার আই.এসআই যোগ! অমৃতপালকে গ্রে.ফতার করতে পুলিশের নয়া কৌশল

কোথায় উধাও হয়ে গেলেন অমৃতপাল? খলিস্তানি নেতাকে খুঁজে বার করা এখন পুলিশের কাছে বিরাট চ্যালেঞ্জও বটে। মঙ্গলবারই হরিয়ানা ও পাঞ্জাব আদালত প্রশ্ন তুলে রাজ্য পুলিশকে ধমক দেয়, ৮০ হাজার পুলিশ থাকা সত্ত্বেও কী ভাবে পুলিশের চোখে ধুলো দিয়ে পালালেন খলিস্তানি নেতা? যে কোনও উপায়ে তাই অমৃতপালকে খুঁজে বার করতে মরিয়া হয়ে উঠেছে পুলিশ।

তবে খলিস্তানি নেতাকে পাকড়াও করতে আশাবাদী পাঞ্জাব পুলিশ।রাজ্য পুলিশের আইজি সুখচেইন সিংহ গিল জানিয়েছেন অমৃতপালকে এখনও গ্রেফতার করা যায়নি। তিনি বলেন, “খলিস্তানি নেতাকে গ্রেফতার করতে আমরা সব রকম ভাবে চেষ্টা করছি। আমরা আশাবাদী খুব শীঘ্রই অমৃতপালকে গ্রেফতার করতে পারব। অন্য রাজ্যগুলি এবং কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাও সহযোগিতা করছে। অমৃতপালের বিরুদ্ধে লুকআউট নোটিশ এবং জামিন অযোগ্য পরোয়ানা জারি করা হয়েছে।”

এদিকে পাঞ্জাব পুলিশ মনে করছে, ছদ্মবেশে থাকতে পারে খলিস্তানি নেতা অমৃতপাল সিং। তাই মঙ্গলবার রাতেই খলিস্তানি নেতার একাধিক রূপের ছবি রাজ্যের নানা প্রান্তে ছড়িয়ে দিয়েছে পুলিশ। আইজি বলেন, “বিভিন্ন পোশাকে অমৃতপালের ছবি রয়েছে। সেই ছবি বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়া হয়েছে, যাতে অমৃতপালকে দেখামাত্রই পুলিশে ফোন করতে পারেন সাধারণ মানুষ।”

 

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...