Monday, April 6, 2026

মমতার বিরুদ্ধে লড়তে হলে ঐক্যবদ্ধ হোন: সুকান্তকে ‘ভাঙা ঘর’ গোছানোর নির্দেশ শাহের

Date:

Share post:

রাজনৈতিক লড়াই নেই, জনসংযোগ নেই, গোষ্ঠীদ্বন্দ্ব চরমে। শুধু এজেন্সিকে হাতিয়ার করে লড়াই জেতা যায় না। বাংলায় মমতার(Mamata Banerjee) বিরুদ্ধে লড়তে হলে এভাবে চলবে না ঐক্যবদ্ধ হতে হবে। পুরনো কর্মীদের অভিমান ভুলিয়ে তাদের আহ্বান করতে হবে। রাজ্য বিজেপির হাল দেখে রীতিমতো হতাশ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ(Amit Shah) এবার পরামর্শ দিলেন বং বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারকে(Sukanta Majumdar)।

রাজ্য বিজেপির তরফে বর্তমানে এখানে চলছে বুথ সশক্তিকরণ অভিযান। কতো সংখ্যক বুথে পৌঁছনো সম্ভব হয়েছে রাজ্য নেতৃত্বকে রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছে দিল্লি। কারণ দরজায় কড়া নাড়ছে পঞ্চায়েত ভোট। গ্রামের ভোটে ছাপ ফেলতে না পারলে লোকসভাতেও ডুবতে হবে। এই পরিস্থিতিতে মঙ্গলবার সুকান্তকে সংসদে হঠাৎ ডেকে পাঠিয়েছিলেন শাহ। সেইমতো সাংসদ সৌমিত্র খাঁকে সঙ্গে নিয়ে সেখানে উপস্থিত হন সুকান্ত। বাংলায় গেরুয়া শিবির যে গোষ্ঠীদ্বন্দ্বে চুড়ান্ত বেহাল তা জানেন কেন্দ্রীয় নেতৃত্ব। এমনকি রাজ্য সভাপতি ও বিরোধী দলনেতার সমীকরণও তাদের অজানা নয়। এই পরিস্থিতিতে সংগঠনে জোর দিতে পরামর্শ দেন অমিত শাহ।

সূত্রের খবর, এদিন সুকান্ত-সৌমিত্রকে(Soumitra Khan) শাহ বুঝিয়ে দিয়েছেন এজেন্সি নির্ভর হয়ে রাজনীতি করা যায় না। বাংলায় মমতার বিরুদ্ধে লড়তে হলে এভাবে চলবে না ঐক্যবদ্ধ হতে হবে। যে সমস্যা দলের মধ্যে চলছে অবিলম্বে তা মিটিয়ে ফেলার নির্দেশ দিয়েছেন শাহ। এছাড়াও পঞ্চায়েত ভোটে সংখ্যালঘু অধ্যুষিত কত সংখ্যক বুথে প্রার্থী দেওয়া সম্ভব। প্রার্থী বাছাইয়ের প্রক্রিয়া নিয়ে তাঁদের মধ্যে কথা হয় বলে সূত্রের খবর। যদিও শাহ বৈঠক নিয়ে সংবাদমাধ্যমের সামনে প্রকাশ্যে কিছু জানাতে চাননি সুকান্ত।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...