Wednesday, June 24, 2026

সত্যিই কী গ্রে*ফতার হতে চলেছেন ট্রাম্প? আমেরিকাজুড়ে বাড়ছে নিরাপত্তা

Date:

Share post:

প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার ঠিক আগে সত্যি ধামাচাপা দিতে এক পর্ন তারকার ‘মুখ বন্ধ’ করতে চেয়েছিলেন তিনি। যার জন্য ওই মহিলাকে আইনজীবী মারফত ১ লক্ষ ৩০ হাজার ডলার অর্থ দেওয়া হয়েছিল। যা ট্রামেরই পাঠিয়েছিলেন বলে অভিযোগ। এই অভিযোগের তদন্তের জট যতই খুলছে, ততই গতি পাচ্ছে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গ্রেফতারির আশঙ্কা। আর যদি তা সত্যি হয় তা হলে ট্রাম্পের ডাকে সাড়া দিয়ে আমেরিকাকে চরম অশান্ত করে তুলতে পারে তাঁর সমর্থকেরা। তাই নিউ ইয়র্ক, ওয়াশিংটন এবং লস অ্যাঞ্জেলেসের মতো শহরে নিরাপত্তা আরও জোরদার করা হল।

আরও পড়ুন:কেন ডোনাল্ড ট্রাম্পকে হ*ত্যার ছক কষছে ইরান ?

ঠিক কি ঘটিয়েছিলেন ট্রাম্প?

ঘটনার সূত্রপাত ২০০৬ সালে। লেক টাহোতে এক অনুষ্ঠানে দেখা হয়েছিল পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলস এবং শিল্পপতি ডোনাল্ড ট্রাম্পের। ২০১৮ সালে প্রকাশিত তাঁর আত্মজীবনীমূলক বই ‘ফুল ডিসক্লোজ়ার’-এ এই সাক্ষাৎ থেকে শুরু করে ট্রাম্পের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতার বিস্তারিত বিবরণ দিয়েছেন স্টর্মি। যদিও তা অস্বীকার করেছেন ট্রাম্প। তাঁর দাবি, তেমন কিছুই ঘটেনি। ‘টাকা আদায়ের’ জন্যেই স্টর্মি এ সমস্ত রটাচ্ছিলেন। ট্রাম্পের যুক্তি, পুরোটাই সাজানো ঘটনা। রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতেই ম্যানহাটনের ডিস্ট্রিক্ট অ্যাটর্নি, ডেমোক্র্যাট মনোভাবাপন্ন অ্যালভিন ব্র্যাগে এই চিত্রনাট্য সাজিয়েছেন। যাতে তাঁকে ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বচনের লড়াই থেকে সরিয়ে দেওয়া যায়।

ইতিমধ্যেই বিষয়টি নিয়ে তদন্ত চালাচ্ছে ম্যানহাটন ক্রিমিনাল কোর্টে। মঙ্গলবার নিজের সোশ্যাল মিডিয়ায় ট্রাম্প আশঙ্কা প্রকাশ করে লেখেন, ‘আমাকে গ্রেফতার করা হতে পারে।’ যদিও আদালত সূত্রে দাবি, ট্রাম্পের মুখে মঙ্গলবার গ্রেফতারির কথা শোনা গেলেও হয়তো অশান্তির কথা মাথায় রেখেই তা আপাতত এড়িয়ে যাওয়া হতে পারে।

 

 

Related articles

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...