Wednesday, March 25, 2026

এখনই পিছু ছাড়ছে না বৃষ্টি! আজও ভিজবে বাংলা

Date:

Share post:

দোলের আগেই রাজ্য থেকে বিদায় নিয়েছে শীত। কিন্তু গ্রীষ্ম আসব আসব বলেও দেখা নেই গরমের। পাখার রেগুলেটর পৌঁছয়নি শেষ ধাপে। সে ভাবে চালাতে হচ্ছে না। রোদের দাপটও সেভাবে নেই। তবে বসন্তের এই সুখের আবহাওয়া কতদিন? আলিপুর আবহাওয়া দফতর বলছে, কলকাতা, হাওড়া, হুগলি-সহ দক্ষিণবঙ্গের প্রায় সবক’টি জেলাতেই বৃষ্টি হতে পারে বুধবার।


আবহবিদেরা জানিয়েছেন, বুধবার থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত গোটা দক্ষিণবঙ্গেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। এর মধ্যে দুই ২৪ পরগণা এবং দুই মেদিনীপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি সমস্ত জেলায় বজ্রগর্ভ মেঘের সঙ্গে হালকা বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। তবে এই বৃষ্টিতে গত কয়েক দিনের তাপমাত্রায় খুব একটা হেরফের হবে না। যদিও বৃহস্পতি এবং শুক্রবার থেকে দু’এক ডিগ্রি করে তাপমাত্রা বাড়তে বলে মনে করছে আবহাওয়া দফতর।


বুধবার আবহাওয়া দফতর একটি বিবৃতি দিয়ে জানিয়েছে, বুধবারের বৃষ্টির পর আগামী ২৪ ঘণ্টা তাপমাত্রার বিশেষ বদল না হলেও তার পর থেকে তিন দিন ধীরে ধীরে ২-৪ ডিগ্রি বৃদ্ধি পাবে তাপমাত্রা। গত কয়েক দিনে উত্তরবঙ্গে তাপমাত্রা অনেকটাই কমেছে। তুষারপাতও হয়েছে সান্দাকফুতে। বৃহস্পতিবার থেকে উত্তরবঙ্গেও তাপমাত্রা কিছুটা বাড়বে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তবে উত্তরবঙ্গের সব জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনার কথাও জানিয়েছে হাওয়া অফিস।

 

 

Related articles

কেমন আছেন সোনিয়া গান্ধী: রাতে হাসপাতালে প্রিয়াঙ্কা

রাজ্যসভার সাংসদ তথা কংগ্রেসের সংসদীয় কমিটির চেয়ারপার্সন সোনিয়া গান্ধী (Sonia Gandhi) মঙ্গলবার রাতে আচমকা অসুস্থ হয় পড়ায় তাঁকে...

ভোটের আগে ২৩টি কমিটি-পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা মুখ্যমন্ত্রীর

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নিয়ম মেনে বিভিন্ন সরকারি সংস্থা, কমিটি ও পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী মমতা...

‘গোটা রাজ্য’ অ্যাডজুডিকেশনে! রাজ্যের মানুষের রক্তচাপ বাড়িয়ে নতুন ‘খেলা’ কমিশনের

নির্বাচন কমিশন চলতি এসআইআর প্রক্রিয়া যেভাবে এআই এবং কমিশনের নতুন নতুন উদ্ভাবনী ক্ষমতার দ্বারা পরিচালিত করছে তাতে গোটা...

বিরোধীদের তীব্র আপত্তি উড়িয়ে লোকসভায় পাশ রূপান্তরকামী সংশোধনী বিল

প্রবল বিতর্কের মধ্যেই মঙ্গলবার লোকসভায় পাশ হয়ে গেল রূপান্তরকামী ব্যক্তি (অধিকার সুরক্ষা) সংশোধনী বিল, ২০২৬। সংশোধিত এই বিল...