Wednesday, April 8, 2026

অজিদের বিরুদ্ধে একদিনের সিরিজ হারতেই শীর্ষ স্থান হারাল ভারত

Date:

Share post:

আইসিসি একদিনের র‍্যাঙ্কিং-এ শীর্ষ স্থান হারাল ভারত। বুধবার অস্ট্রেলিয়ার কাছে তিন ম‍্যাচের একদিনের সিরিজ হারতেই আইসিসি র‍্যাঙ্কিং-এ শীর্ষ স্থান হারায় রোহিত শর্মারা। র‍্যাঙ্কিং-এ শীর্ষ স্থানে অস্ট্রেলিয়া। দ্বিতীয় স্থানে ভারত।

চেন্নাইয়ে ভারত-অস্ট্রেলিয়া ম্যাচের পরেই নতুন র‍্যাঙ্কিং প্রকাশ করেছে আইসিসি। সেখানে দেখা যাচ্ছে শীর্ষে উঠে এসেছে অস্ট্রেলিয়া। তাদের পয়েন্ট ৩৯৬৫। রেটিং পয়েন্ট ১১৩। সমান রেটিং পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে নেমে গিয়েছে ভারত। ভারতের পয়েন্ট ৫২৯৪। যদিও রোহিতদের পয়েন্ট অস্ট্রেলিয়ার থেকে অনেকটাই বেশি। আইসিসি র‍্যাঙ্কিং-এ তৃতীয় স্থানে রয়েছে নিউজিল্যান্ড। তাদের পয়েন্ট ৩২২৯। রেটিং পয়েন্ট ১১১। চতুর্থ স্থানে ইংল্যান্ডে। তাদেরও রেটিং পয়েন্ট ১১১।পয়েন্ট ৩৯৯৮। তালিকায় পঞ্চম স্থানে রয়েছে পাকিস্তান। বাবর আজমদের পয়েন্ট ২৬৪৯। তাদের রেটিং পয়েন্ট ১০৬।

বুধবার ঘরের মাঠে অস্ট্রেলিয়ার কাছে হারে ভারত। প্রথমে ব‍্যাট করতে নেমে ২৬৯ রান করে অস্ট্রেলিয়া। জবাবে ২৪৮ রানেই শেষ হয়ে যায় ভারতের ইনিংস। ২-১ ফলাফলে সিরিজ জয় অজিদের।

আরও পড়ুন:গোলশূন‍্য ড্র ডেভেলপমেন্ট লিগে কলকাতা ডার্বি

 

Related articles

সব মামলায় জামিন: জেল থেকে মুক্তি পেতে চলেছেন সারদাকর্তা সুদীপ্ত সেন

কাশ্মীর থেকে গ্রেফতার হওয়ার ১২ বছর ১১ মাস পরে অবশেষে জেল থেকে মুক্তি পেতে চলেছেন সারদাকর্তা সুদীপ্ত সেন...

জন্মদিনে ‘পাশবিক’ লুকে ভক্তদের সারপ্রাইজ আল্লুর, অভিনেতার বাড়ির সামনে পুলিশের লাঠিচার্জ

'পুষ্পা' অভিনেতা জন্মদিন মানে দক্ষিণী বিনোদন জগতের অনুরাগীদের কাছে এ যেন এক উৎসবের মুহূর্ত। আর সেই দিনেই চন্দনদস্যু...

বিজেপি শাসিত মধ্যপ্রদেশে প্রশাসনের ব্যর্থতা, বালি মাফিয়াদের ট্রাক্টর পিষে মারল বনকর্মীকে

বালি মাফিয়াদের (Illegal Sand Mining) বাড়বাড়ন্ত বিজেপি শাসিত মধ্যপ্রদেশে। এর খেসারত দিচ্ছেন সেই সরকারের কর্মীকেই। মধ্যপ্রদেশে বিজেপি প্রশাসনের...

যুদ্ধবিরতির মধ্যেই ভারতীয়দের দ্রুত ইরান ছাড়ার নির্দেশ! ক্রমশ বাড়ছে উদ্বেগ

সংঘর্ষবিরতির মধ্যেই ভারতীয়দের দ্রুত ইরান (Iran Crisis) ছাড়ার নির্দেশিকা জারি। অশান্তির আগুন জ্বলছে ইরানজুড়ে। এই আবহে ভারতীয়দের নিয়ে...