Wednesday, June 24, 2026

CBI-এর ক্ষমতা ও কাজের সংজ্ঞা নির্ধারণে নয়া আইনের সুপারিশ সংসদীয় কমিটির

Date:

Share post:

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের পক্ষপাতদুষ্ট আচরণ নিয়ে দীর্ঘদিন ধরেই সরব দেশের বিরোধী রাজনৈতিক দলগুলি। একাধিক রাজ্যে বিধানসভায় আইন পাশ করে রাজ্যে সিবিআই তদন্তের জন্য সাধারণ সম্মতি প্রত্যাহার করা হয়েছে। এই পরিস্থিতিতে সিবিআইয়ের ক্ষমতা ও কাজের সংজ্ঞা নির্ধারণে নতুন আইনের সুপারিশ করল সংসদীয় কমিটি। কমিটির দাবি, বর্তমানে সিবিআইকে নিয়ন্ত্রণ করতে যে আইন রয়েছে তাতে বেশকিছু ‘সীমাবদ্ধতা’ রয়েছে। এগুলির সংশোধন প্রয়োজন।

১৯৬৩ সালে দেশে প্রতিষ্ঠিত হয় সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন বা সিবিআই। স্বাধীন তদন্তকারী এই সংস্থা পরিচালিত হয় দিল্লি স্পেশাল পুলিশ এস্টাব্লিশমেন্ট (DSPE) আইন দ্বারা। তবে এই সংস্থার বর্তমান কার্যকলাপ তার নিরপেক্ষতা নিয়ে বারবার প্রশ্ন উঠেছে। ৯ টি রাজ্য বিধানসভায় আইন এনেছে রাজ্যসরকারের অনুমতি ছাড়া সেখানে তদন্ত করতে পারবে না সিবিআই। আর এই পরিস্থিতিতে সংসদীয় কমিটির দাবি, “কমিটি মনে করে DSPE-তে কিছু সীমাবদ্ধতা রয়েছে যার ফলে সাম্প্রতিক আইনে কিছু পরিবর্তন দরকার। যাতে সিবিআইয়ের কাজ ও ক্ষমতার সংজ্ঞা নির্ধারণ করা যায়।”

এর পাশাপাশি সংসদীয় কমিটি সিবিআইতে শূন্যপদ নিয়েও সওয়াল করেছে। কমিটির দাবি, যে বিপুল পরিমান শূন্যপদ সিবিআইতে রয়েছে তা দ্রুত গতিতে পূরণ হওয়া প্রয়োজন। প্রসঙ্গত, সিবিআইতে মোট পদের সংখ্যা ৭,২৯৫ টি। কিন্তু এখানে খালি রয়েছে ১৭০৯ টি পদ।

Related articles

পার্ক স্ট্রিটের নস্টালজিয়া নিয়ে ‘নেভারমাইন্ড’, এক ফ্রেমে ঋতুপর্ণা-চৈতী-রূপম 

মুক্তি পেল পার্ক স্ট্রিটের চেনা আলো আর তার সাথে জড়িয়ে থাকা নস্টালজিয়াকে কেন্দ্র করে তৈরি নতুন বাংলা ছবি...

মুখ্যমন্ত্রী বার্তার পরই অ্যাকশন পুলিশের, তামান্না খুনে গ্রেফতার ২

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বার্তার পরই অ্যাকশন। তামান্না খুনে ( Tammana Murder Case)গ্রেফতার আরও ২,  রাতভর তল্লাসি চালিয়ে আরও...

বুধ বিকেলেও কলকাতায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা? জেনে নিন বঙ্গের আবহাওয়ার আপডেট

একটানা দাবদাহের পর আষাড় মাসের শুরু থেকেই ঝড় বৃষ্টিতে পারদ কিছুটা নেমেছে। বিগত কয়েকদিন ধরেইব উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণেও...

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...