Saturday, April 4, 2026

সুপার কাপের পর বিদায় নিশ্চিত লাল-হলুদ কোচ স্টিফেনের

Date:

Share post:

নতুন মরশুমে শক্তিশালী দল গঠনের জন্য বাজেট বাড়াতে রাজি হল ইস্টবেঙ্গলের বিনিয়োগকারী সংস্থা ইমামি গ্রুপ। বৃহস্পতিবার বাইপাসের অফিসের বোর্ড মিটিংয়ে লাল-হলুদ কর্তাদের এই আশ্বাস দিয়েছে ইমামি। ক্লাব কর্তারাও পাল্টা জানিয়েছেন, ফল ভাল না হলে ইস্টবেঙ্গলের সঙ্গে ইমামির সুনামও ক্ষুণ্ণ হচ্ছে।

এছাড়াও সিদ্ধান্ত নেওয়া হয়েছে এফএসডিএল-কে চিঠি দিয়ে আইএসএলে প্লেয়ার্স ড্রাফট চালু করার দাবি তোলা হবে। যাতে নিজেদের পছন্দের ফুটবলার সহজে নেওয়া যায়। শনিবার ফের ইস্টবেঙ্গল ক্লাবে বৈঠকে বসবে দু’পক্ষ। পাশাপাশি সুপার কাপের পরেই বর্তমান কোচ স্টিফেন কনস্ট্যান্টাইনকে ছেঁটে ফেলার সিদ্ধান্তে সিলমোহর দেওয়া হয়েছে। ইস্টবেঙ্গলের নতুন কোচ হওয়ার দৌড়ে আপাতত এগিয়ে ওড়িশা এফসির স্প্যানিশ কোচ জোসেফ গোম্বাউ। ব্রাজিলীয় স্ট্রাইকার ক্লেটন সিলভার সঙ্গে আগেই চুক্তি সেরে ফেলা হয়েছিল। বাজেটের একটা বড় অংশ ব্যয় করা হবে বাকি পাঁচ বিদেশি রিক্রুটের জন্য।

প্রায় আড়াই ঘণ্টার বৈঠকের পর ইস্টবেঙ্গলের অন্যতম শীর্ষ কর্তা দেবব্রত সরকার বলেন, “শক্তিশালী দল গঠনের বিষয়ে আমরা আশাবাদী। বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এদিন আলোচনা হয়েছে। আমরা বিনিয়োগকারী সংস্থাকে জানিয়েছি, যাতে আগামী মরশুমে আমাদের ফল ভাল হয়।”

বিনিয়োগকারী সংস্থার পক্ষ থেকে আদিত্য আগরওয়াল জানিয়েছেন, “গত মরশুমে হাতে খুব বেশি সময় ছিল না বলে ভাল দল গড়া সম্ভব হয়নি। এবছর শক্তিশালী দল গড়া হবে।”

এদিকে এদিন বৈঠক শুরুর আগে ইমামির অফিসের সামনে বিক্ষোভ জানান একদল লাল-হলুদ সমর্থক। দাবি শক্তিশালী দল গঠনের। যাতে ইস্টবেঙ্গল চ্যাম্পিয়নশিপের দৌড়ে থাকে।

আরও পড়ুন:একদিনের বিশ্বকাপের কথা ভেবে অস্ত্রোপচারে নারাজ শ্রেয়স : রিপোর্ট

 

 

Related articles

বাংলার অভিজ্ঞ আইপিএস সুপ্রতিম সরকারকে তামিলনাড়ুতে পাঠাল কমিশন

দায়িত্ব হাতে নিয়েই পুলিশ প্রশাসনে বদলাতে শুরু করে নির্বাচন কমিশন। (Election Commission)। বাংলাকে চেনা দক্ষ অফিসারদের বদলে ভিন...

রাহুলের মৃত্যুর তদন্ত চেয়ে আর্টিস্টস ফোরামের সঙ্গে রিজেন্ট পার্ক থানায় FIR প্রিয়াঙ্কার,

স্টার জলসার ধারাবাহিক 'ভোলে বাবা পার করেগা'র শ্যুটিং করতে গিয়ে গত ২৯ মার্চ রবিবাসরীয় বিকেলে তালসারির সমুদ্র সৈকতে...

‘’পলাতকদের ক্ষমা করবেন না’’, রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর

''পলাতকদের ক্ষমা করবেন না'', মালতিপুরের সামসি কলেজ মাঠের জনসভা থেকে রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে (Mausam Noor)নিশানা করলেন...

শুধু বিজেপি নয়, কংগ্রেসের রাজ্যেও পরিযায়ী শ্রমিক-অত্যাচার: মালদহ থেকে নিশানা মমতার

রাজ্যের যে সব জেলা থেকে ভিন রাজ্যে কাজে যাওয়া পরিযায়ী শ্রমিকরা অত্যাচারের মুখে পড়েছে, বা মৃত্যু হয়েছে, তার...