Monday, April 6, 2026

শ‍্যালকের বিয়ের কারণে প্রথম একদিনের ম‍্যাচে ছিলেন না রোহিত, সিরিজ হারের পর কড়া সমালোচনা গাভাস্করের

Date:

Share post:

ভারত অধিনায়ক রোহিত শর্মার সিদ্ধান্তের সমালোচনায় ভারতের প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাস্কর। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম একদিনের ম‍্যাচে পারিবারিক কারণে ছুটি নিয়েছিলেন রোহিত। পরে জানা যায় শ‍্যালকের বিয়ের কারণে ছুটি নিয়েছিলেন রোহিত। আর এই নিয়ে সমালোচনা করলেন গাভাস্কর। তিনি বলেন, আপৎকালীন ক্ষেত্রেই একমাত্র ছাড় দেওয়া যায়।

ম‍্যাচ শেষে সম্প্রচারকারী চ‍্যানেলে এই নিয়ে গাভাস্কর বলেন,” আমার মনে হয় রোহিতের প্রত্যেক ম্যাচে খেলা উচিত। কোনও দলে এমন অধিনায়ক থাকতে পারে না যে একটা ম্যাচে খেলছে, বাকি ম্যাচে নেই। প্রতি ম্যাচে খেলা খুবই দরকার ওর। জানি যে পারিবারিক কারণে রোহিত ছুটি নিয়েছিল। কিন্তু যে বছরে বিশ্বকাপ রয়েছে, সেখানে পারিবারিক কোনও দায়বদ্ধতা থাকতে পারে না। খুব সহজ ব্যাপার। আপৎকালীন কোনও সমস্যা দেখা না দিলে সিরিজের আগেই সব শেষ করে ফেলো। আপৎকালীন ক্ষেত্রেই একমাত্র ছাড় দেওয়া যায়।”

এখানেই না থেমে গাভাস্কর আরও বলেন,” নেতৃত্বে একটা ধারাবাহিকতা থাকতে হবে। মনে রাখতে হবে তোমার দিকে সবাই তাকিয়ে রয়েছে, যদি না দলে দুটো নেতা থাকে।”

আরও পড়ুন:বুধবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে নেমে অনন্য নজির রোহিতের

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...